আফগানিস্তানে নির্বাচনি সমাবেশে বিস্ফোরণ, নিহত ২২

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, ১০:০৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১০:১১

আফগানিস্তানে এক নির্বাচনি সমাবেশে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, নাজিফা ইউসুফি বেক নামের এক নারী প্রার্থীর সমাবেশস্থলের কাছে এ বিস্ফোরণ ঘটানো হয়। একটি মোটরসাইকেলে বিস্ফোরক রেখে দেওয়া হয়েছিল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আফগানিস্তানে নির্বাচনি সমাবেশে বিস্ফোরণ, নিহত ২২ প্রতিবেদনে বলা হয়, জাতীয় নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে তাজিকিস্তান সীমান্ত এলাকায় নির্বাচনি সমাবেশে এ বিস্ফোরণ ঘটানো হলো। তবে তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।

বিস্ফোরণ ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন তাখারের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি। তিনি জানান, উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারের রুস্তক জেলায় এমপি প্রার্থী নাজিফা ইউসুফির সমাবেশের কাছেই বিস্ফোরণটি ঘটানো হয়।

পুলিশ জানিয়েছে, সমাবেশে ব্যাপক জনসমাগম হলেও বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ছিলেন না নাজিফা। তাখার পুলিশের মুখপাত্র খলিল আসির জানিয়েছেন, বিস্ফোরণে হতাহতদের মধ্যে নিরাপত্তা কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকরা রয়েছেন।

আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন আগামী ২০ অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে ওই সমাবেশের আয়োজন করেছিলেন নাজিফা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের এবারের পার্লামেন্ট নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ আগের যে কোনও সময়ের চেয়ে বেশি। হামলার ঝুঁকি উপেক্ষা করেই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৭ জন নারী প্রার্থী। তবে নিরাপদ নয় পুরুষ প্রার্থীরাও। এবারের নির্বাচনকে কেন্দ্র করে অন্তত সাত পুরুষ প্রার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। অপহরণের শিকার হয়েছে আরও দুই প্রার্থী।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম