নাইজেরিয়ায় পাইপলাইন বিস্ফোরণ, ৩০ পেট্রোল চোর নিহত

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, ১১:১৪আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১১:৩৪

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে একটি পাইপলাইন বিস্ফোরণে অন্তত ৩০ পেট্রোল চোর নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পাইপলাইনে আগুন ও বিস্ফোরণের ফলে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির আবা শহরের একটি পাইপলাইনে এ ঘটনা ঘটে।

নাইজেরিয়ায় পাইপলাইন বিস্ফোরণ, ৩০ পেট্রোল চোর নিহত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাইপলাইন অ্যান্ড প্রডাক্ট মার্কেটিং কোম্পানি এই পাইপলাইনটি পরিচালনা করে। শনিবার প্রতিষ্ঠানটির একজন সুপারভাইজার নামদি তোচুকু বলেন, স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন ৩০ জনেরও বেশি। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, নিরাপত্তাকর্মীরা আসার আগেই ৩০টির বেশি মরদেহ পুড়ে গেছে। অন্যদের অনেকে বর্তমানে শহরের ভেতরে এবং বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

নাইজেরিয়ান পেট্রোলিয়াম করপোরেশনের মুখপাত্র ডু উঘামাদু বলেন, হতাহতরা পাইপলাইন থেকে পেট্রোল হাতিয়ে নিতে লাইনের ক্ষতিসাধন করেছে।

তিনি বলেন, আমি এখনই হতাহতের প্রকৃত সংখ্যা বলতে পারছি না। তবে তেল চোরদের কারণেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারা পোর্ট হারক্ট রিফাইনারি থেকে আবা পর্যন্ত পেট্রোল প্রবাহ ঠেকাতে পাইপলাইন কেটে ফেলেছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আফ্রিকার সবচেয়ে বেশি তেল উৎপাদক ও রফতানিকারক দেশ নাইজেরিয়া। দেশজুড়ে তেল সরবরাহে পাইপলাইন নেটওয়ার্কের ওপর নির্ভরশীল দেশটি। কিন্তু চোরাই পদ্ধতিতে পাইপলাইন থেকে তেল সংগ্রহের প্রক্রিয়া খুবই বিপজ্জনক। ১৯৯৮ সালে নিগার ডেল্টা এলাকায় এক বিস্ফোরণে এক হাজারেরও বেশি মানুষ নিহত হন। ২০০৬ সালে একই রকম আরেক ঘটনায় নিহত হন অন্তত ২৬৯ জন। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক