কুয়েতের বিরুদ্ধে সামরিক অভিযান চান সৌদি রাজপুত্র

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, ২০:২৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২০:৩১

কুয়েতের বিরুদ্ধে সামরিক অভিযানের দাবি তুলেছেন সৌদি আরবের রাজপুত্র খালিদ বিন আবদুল্লাহ আল সৌদ। এক টুইটার বার্তায় তিনি এই আহ্বান জানানোর পর সামাজিক যোগাযোগের এই প্লাটফর্মটিতেই শুরু হয়েছে সমালোচনা। কুয়েতের আমিরের সঙ্গে সৌদি যুবরাজ
সৌদি  রাজপুত্র খালিদ বিন আবদুল্লাহ আল সৌদ টুইটারে লিখেছেন, ‘মুসলিম ভ্রাতৃত্বের ময়লা অপসারণ ও হামাদাসদের (কুয়েতের ক্ষমতাসীন পরিবার) হাত থেকে রক্ষায় কুয়েতের বিরুদ্ধে নতুন একটি অপারেশন ডেসিসিভ স্টর্ম (ইয়েমেনে চালানো সৌদি জোটের অভিযানের কাগুজে নাম) দরকার’।

টুইটারে আল সৌদের এই মন্তব্য প্রকাশের পরই সমালোচনার ছড় ওঠে। এক ব্যবহারকারী লেখেন, আপনার উপদেশের প্রয়োজন নেই কুয়েতের। আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের নিজেদের আমির সুবাহ আল আহমাদ আল সুবাহ রয়েছে তাকেই আমরা মেনে চলি। তারও আপনার উপদেশের দরকার নেই। অন্যদের মতো তিনি নিজের মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন নন।

আরেক ব্যবহারকারী লেখেন, ‘সব উপসাগরীয় দেশকেই উচিত মুসলিম ভ্রাতৃত্ব থেকে বাদ দেওয়া। আর এর শীর্ষে রয়েছে সৌদি আরব। আল্লাহ, রাসুল এবং আমিরসহ যাকে ইচ্ছা তার সমালোচনার পূর্ণ স্বাধীনতা একজন টুইটার ব্যবহারকারীর রয়েছে। সৌদি আরবে যদি এটা থাকতো তাহলে ভ্রাতৃত্বের বিষ দিয়ে টুইটার চষে ফেলানো হতো।

তৃতীয় আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনারা দাবি করেন আপনার শক্তিশালী। তিনদিন অন্তর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনাদের অপমান করেন। এটা আপনার আর আপনার আলঝেইমারে ভোগা আপনার বাদশাহর জন্য সত্যিকার নিপীড়ন।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম