উ. কোরিয়া সফরের কথা ভাবছেন পোপ

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৮, ১৩:৫৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৪:০৫

কিম জং উনের আমন্ত্রণে উত্তর কোরিয়া সফরের কথা ভাবছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে তার কাছে কিমের আমন্ত্রণ পৌঁছে দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

উ. কোরিয়া সফরের কথা ভাবছেন পোপ

বৃহস্পতিবার ভ্যাটিকানে ৩৫ মিনিট বৈঠকে করেন পোপ ও মুন। সেখানে পোপ ফ্রান্সিস কোরীয় উপদ্বীপে শান্তি আলোচনার প্রশংসা করে বলেন, ‘সামনে এগিয়ে যান, থামবেন না, ভয় পাবেন না।’

গত মাসে আন্তঃকোরীয় সম্মেলনে মুনকে পোপের সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়েছিলেন কিম। বলেছিলেন, এই বার্তাটি যেন তিনি পৌঁছে দেন। মুনও পোপের কাছে পৌঁছে দিয়েছেন সেই আমন্ত্রণবার্তা।

পোপ ফ্রান্সিস যদি এই আমন্ত্রণ গ্রহণ করেন তবে তিনিই হবেন উত্তর কোরিয়া সফরে যাওয়া প্রথম পোপ। উত্তর কোরিয়াতে সাধারণত কোনও পাদ্রী স্থায়ীভাবে থাকতে পারেন না। আর দেশটি কত শতাংশ মানুষ ক্যাথলিক তা নিয়েও স্পষ্ট কোনও তথ্য নেই।

পোপের সঙ্গে দেখা হলে সেটা হবে কিম জংয়ের কূটনৈতিক পদক্ষেপ দারুণ অর্জন। এবছরই তিনি দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এছাড়া একাধিক বৈঠক করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গেও।

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম