জেরুজালেমে দূতাবাস স্থানান্তরে উপ-নির্বাচনে হারল অস্ট্রেলিয়ার ক্ষমতাসীনরা

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৮, ১৫:১৩আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৫:১৫

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়ে গুরুত্বপূর্ণ উপ-নির্বাচনে হেরেছে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল। পূর্ব সিডনির এই সংসদীয় আসনে হারার পর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংকটে পড়তে পারে প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

স্কট মরিসন

গত সপ্তাহ স্কট মরিসন অকস্মাৎ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে তেল আবিব থেকে জেরুজালেমে তাদের ইসরায়েলি দূতাবাস স্থানান্তর করা হবে। এতে খুশি হয়েছিল ইসরায়েল, ফিলিস্তিনিরা হয়েছিল ক্ষুব্ধ। জনমত জরিপে দেখা যায়, ওয়েন্টওর্থ অঞ্চলে ইহুদি ভোটারদের সমর্থন পাচ্ছেন তিনি। স্থানীয় ভোটারদের ১৩ শতাংশ ইহুদি ধর্মাবলম্বী। মুসলিমদের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব তৈরিকারী সরকারকে আগামী মাসে আরেকটি নির্বাচনে অবশ্যই জিততে হবে।

৪২ বছরের বাংলাদেশি মুসলিম অভিবাসী আলি শিকদার বলেন, এটা উপযুক্ত পদ্ধতি না। জেরুজালেম নিয়ে সিদ্ধান্তে প্রমাণ হয়েছে সরকার মুসলিমদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আমাদের কিছু বলার নাই। কিন্তু হ্যাঁ বা না বলার (ভোট) ক্ষমতা রয়েছে। আমি মনেকরি এই সিদ্ধান্ত ভোটে প্রভাব ফেলবে।

এই আসনে ক্ষমতাসীনদের হারিয়ে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কেরিন ফেল্পস। ফলে সংসদে কোনও আইন পাস করতে হলে মরিসনকে কেরিনসহ আরও চার স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে সমঝোতা করতে হবে।

দলের ভেতরে ক্যু-র মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া মরিসনের পূর্বসুরী ম্যালকম টার্নবুল জেরুজালেমে দূতাবাস হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছিলেন।

ফয়সাল মোহাম্মদ বলেন, সবাই এটার বিরোধিতা করেছে। তবে নাহিদা সাফার নামের এক নারী বলেন, আমরা বহু সংস্কৃতির দেশ। জেরুজালেমে কী হচ্ছে তা নিয়ে আমাদের ভাবা ঠিক না। আমি এটাই মনে করি।

উল্লেখ্য, ইহুদি-খ্রিস্টান ও মুসলিম; তিন সম্প্রদায়ের মানুষের জন্য পবিত্র ধর্মীয় স্থান জেরুজালেম। ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী মনে করে। ইসরায়েল-ফিলিস্তিনি দ্বন্দ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় হচ্ছে জেরুজালেমের অবস্থান।  গত বছরের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের একক রাজধানীর স্বীকৃতি দেন। বিশ্বজুড়ে নিন্দা আর তুমুল প্রতিবাদের মধ্যেও দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তে অনড় থাকে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের ব্যাপক বিক্ষোভের মধ্যেই এ বছরের মে মাসে  জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের বিক্ষোভে নিহত হন শতাধিক।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম