বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতু চালু করলো চীন

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, ১৪:৪৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:৫৪

৯ বছর ধরে নির্মাণকাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে চালু হলো বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতু। মঙ্গলবার ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি উদ্বোধন করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতু চালু করলো চীন পরিকল্পনা অনুযায়ী সেতুটি ২০১৬ সালে চালু হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকবার উদ্বোধনের তারিখ পিছিয়ে মঙ্গলবার উদ্বোধন করা হলো। চীনা শহর ঝুয়াই থেকে হংকং ও ম্যাকাউ সংযোগ করবে সেতুটি। বুধবার থেকে জনসাধারণ এটি ব্যবহার করতে পারবেন।

সেতুটির দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। এটি তৈরিতে খরচ হয়েছে ২ হাজার কোটি ডলার। চীনের বৃহত্তর সামুদ্রিক এলাকার জন্য সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। এই সেতুটি দক্ষিণ চীনের ৫৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা, হংকং ও ম্যাকাউসহ ১১টি শহরকে যুক্ত করছে। এই এলাকায় প্রায় ৬ কোটি ৮০ লাখ জনগণের বসবাস।

এই সেতু উদ্বোধনের তারিখ বেশ কয়েকবার পিছিয়ে যায়। কাজ করতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ১৮ জন কর্মী প্রাণ হারিয়েছেন।

দীর্ঘতম এই সেতুটি ভূমিকম্প ও ঘূর্ণিঝড় প্রতিরোধী। দাবি করা হচ্ছে, এটি তৈরিতে ৪ লাখ টন স্টিল ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ৬০টি আইফেল টাওয়ার নির্মাণ সম্ভব।

মূলত হংকং, ম্যাকাওসহ চীনের দক্ষিণাঞ্চলের আরও ৯টি শহরের সঙ্গে সংযোগের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছে। এর আগে ঝুয়াই থেকে হংকং যেতে চার ঘণ্টা লাগতো। এখন লাগবে মাত্র ৩০ মিনিট।

তবে সর্বসাধারণ এই সেতুটি ব্যবহার করতে পারবেন না। এই সেতু দিয়ে চলাচলের জন্য বিশেষ অনুমতি লাগবে। টোল দিতে হবে যানবাহনকে। সেখানে পাবলিক বাহনও চলবে না। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, প্রতিদিন সেতুটি দিয়ে ৯ হাজার ২০০ যানবাহন চলাচল করবে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম