মুক্তি পেয়েছেন সিরিয়ায় আটক জাপানি সাংবাদিক ইয়াসুদা

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৮, ১০:২৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১০:৩১

তিন বছর আগে সিরিয়ায় আটক হওয়া জাপানি ফ্রিল্যান্স সাংবাদিক জুমপেই ইয়াসুদা মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। ওই সাংবাদিক এখন তুরস্কে অবস্থান করছে বলেও জানিয়েছে দেশটি।

সিরিয়ায় জাপানি সাংবাদিক জুমপেই ইয়াসুদা

মঙ্গলবার দ্রুত আয়োজন করা এক সংবাদ সম্মেলনে জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেছেন, জাপান কাতার থেকে তথ্য পেয়েছে যে, জুমপেই ইয়াসুদাকে মুক্তি দেওয়া হয়েছে। তাকে ২০১৫ সালে সর্বশেষ সিরিয়া থেকে যোগাযোগ করতে দেখা গেছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বুধবার বলেছেন যে, তিনি একজন লোক মুক্তি পাওয়ার কথা জেনেছেন। কিন্তু তার পরিচয় নিশ্চিত হওয়া জরুরি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য এই সাংবাদিকদের মুক্তির জন্য সহায়তা করায় কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান। অ্যাবে বলেন, আমি খবরটি শুনের স্বস্তি পেয়েছি। লোকটি সাংবাদিক জুমপেই ইয়াসুদা কিনা তা যত দ্রুত সম্ভব নিশ্চিত হতে চাই।

ইয়াসুদা ২০০০ সালের দিক থেকে মধ্যপ্রাচ্যে কাজ শুরু করেন। ২০০৪ অন্য আরও তিন জাপানির সঙ্গে তাকেও আটক করা হয়। কিন্তু ইসলামিক পণ্ডিতরা তার পক্ষে আলোচনা করার পর তাকে মুক্তি দেওয়া হয়। ২০১৫ সালে তার সাংবাদিক বন্ধু কেনজি গোতোকে আটক করার হত্যা করে জঙ্গিগোষ্ঠী আইএস। ওই বিষয়ে প্রতিবেদন করার জন্যই তিনি সিরিয়ায় গিয়েছিলেন। ওই বছরের ২৩ জুন আরেক সাংবাদিকের মাধ্যমে শেষ বার্তা পাঠিয়েছেন। সূত্র: আল জাজিরা। 

/আরএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম