৮ বছর পর শীর্ষ তালেবান নেতাকে মুক্তি দিলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৮, ১১:৪০আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৮:১১

তালেবানের সেকেন্ড ইন কমান্ড মোল্লা আব্দুল ঘানি বারাদারকে মুক্তি দিয়েছে পাকিস্তান। আট বছর আগে করাচিতে তাকে গ্রেফতার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

৮ বছর পর শীর্ষ তালেবান নেতাকে মুক্তি দিলো পাকিস্তান ২০০১ সালে মার্কিন আগ্রাসনে ক্ষমতাচ্যুত হয় আফগানিস্তানের তালেবান সরকার। দীর্ঘ ১৭ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্প্রতি কাতারে ওয়াশিংটন ও তালেবান প্রতিনিধিদের আলোচনায় আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হওয়ার খবর প্রকাশ পেয়েছে। আলোচনা অব্যাহত থাকলেও বিগত কয়েক মাসে আফগানিস্তানে মার্কিন সমর্থনপুষ্ট সরকারের ওপর হামলা জোরালো করেছে তালেবান।

বিবিসি জানায়, আব্দুল ঘানির মুক্তি দেওয়া শান্তি আলোচনার অংশ হতে পারে। তালেবানের এক সূত্র জানায়, ‘অসুস্থতার কারণে তাকে মুক্তি দেওয়া হয়নি। আদতে শান্তি আলোচনায় ভূমিকা রাখতে চাইছে পাকিস্তান। আব্দুল ঘানি সুস্থ আছেন এবং তিনি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

এর আগে আরও দুই শীর্ষ নেতাকে মুক্তি দিয়েছিল পাকিস্তান। দেশটির এক সামরিক গোয়েন্দা কর্মকর্তা জানান, উচ্চপর্যায়ের আলোচনার পর মোল্লা বারাদারকে মুক্তি দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের অনুরোধে শান্তি আলোচনা এগিয়ে নিতে ২০১৩ সালে দোহায় প্রতিষ্ঠিত হয় তালেবান কার্যালয়। তবে চালুর পরই আফগানিস্তানে তালেবান শাসনামলে ওড়ানো পতাকার মতো একই ধরনের পতাকা ওড়ানোয় তা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই শান্তি প্রক্রিয়া স্থগিত করে দেন। তিনি অভিযোগ করেন, দোহার কার্যালয়কে তালেবানরা নিজেদের প্রবাসী সরকারের অনানুষ্ঠানিক দূতাবাস হিসেবে উপস্থাপন করেছে। তখনই নামিয়ে নেওয়া হয় সেই পতাকা। কবে আবার খোলা হবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তখন থেকে খালি রয়েছে কার্যালয়টি। তারপর থেকেই দোহার বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম