ভারতীয় চ্যানেল নিষিদ্ধের আদেশ পাকিস্তানের সর্বোচ্চ আদালতের

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৮, ০৮:৫৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ০৯:৪৬

দুই দেশের মধ্যে পানি নিয়ে বিরোধের জেরে পাকিস্তানে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার নিষিদ্ধের আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। উভয় দেশের মধ্যে বিদ্যমান পানি সংকটের জেরে এমন আদেশ দিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার। তিনি বলেন, পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোতে ভারতের বাঁধ নির্মাণের ফলে তাদের চ্যানেলগুলো নিষিদ্ধের সিদ্ধান্ত সমর্থনযোগ্য।

ভারতীয় চ্যানেল নিষিদ্ধের আদেশ পাকিস্তানের সর্বোচ্চ আদালতের বিচারপতি সাকিব নিসার বলেন, ‘পাকিস্তানমুখী পানিপ্রবাহ সংকুচিত করছে ভারত। আমরা কেন তাদের চ্যানেলগুলো বন্ধ করে দেবো না?’

ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত নদীতে ভারতের বাঁধগুলোকে ইসলামাবাদের বিরুদ্ধে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে দিল্লি। তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ভারত।

সিন্ধু নদ এবং এর উপ ও শাখানদীগুলোর ওপর পাকিস্তানের ৮০ ভাগেরও বেশি সেচভিত্তিক কৃষিজমি নির্ভরশীল। ফলে ভারত বাঁধের নেতিবাচক প্রভাব পড়ে পাকিস্তানের সেচভিত্তিক কৃষিতে।

উল্লেখ্য, পাকিস্তানে ভারতীয় টিভি চ্যানেল ও চলচ্চিত্র বেশ জনপ্রিয়। ইতোপূর্বে ১৯৬৫ এবং ২০০৮ সালে পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে ভারতীয় বাঁধের কারণে দেশটির টিভি চ্যানেল নিষিদ্ধের আদেশ এটাই প্রথম। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম