আফগানিস্তানে ‘ভেতরের মানুষের’ হামলায় নিহত মার্কিন সেনা

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৮, ০১:২৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ০১:৩৭

আফগানিস্তানে নিজেদের জোটের এক সদস্যের হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছেন,  আহত হয়েছেন আরও একজন। দেশটিতে ন্যাটো নেতৃত্বাধীন মিশন এই তথ্য নিশ্চিত করেছে।

আফগানিস্তানে ‘ভেতরের মানুষের’ হামলায় নিহত মার্কিন সেনা

২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে তালেবানকে ক্ষমতাচ্যুত করে মার্কিন নেতৃত্বাধীন জোট। এরপর থেকেই দেশটিতে চলছে দীর্ঘমেয়াদী যুদ্ধ। গত জুলাইতে যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে, আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা কী হবে তা নিয়ে তারা তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলাকারী আফগানিস্তান সরকারি বাহিনীর সদস্য ছিলেন। হামলার পর তাকে তৎক্ষণাত হত্যা করা হয়। আহত মার্কিন সেনা আশঙ্কামুক্ত।

এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি। আফগান বাহিনীর সদস্যদের এই হামলাকে ‘গ্রিন অন ব্লু’ হামলা বলে অভিহিত করা হচ্ছে।

গত মাসে মার্কিন জেনারেল স্কট মিলার এমন হামলার শিকার হয়েছিলেন। তার  দেহরক্ষী গুলি করা শুরু করে। স্কট মিলার আহত হলেও প্রাণে বেঁচে যান। স্থানীয় এক পুলিশ প্রধান নিহত হয়েছিলেন।

২০০১ সালে মার্কিন জোটের হামলায় ক্ষমতাচ্যুত হয় আফগানিস্তানের তালেবান সরকার। তারপর থেকেই দেশটিতে থাকা বিদেশি সেনা ও মার্কিন সমর্থিত সরকারি কর্মকর্তাদের নিয়মিত লক্ষ্যবস্তু বানাচ্ছে গ্রুপটি।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম