হংকং-এ মত প্রকাশের স্বাধীনতার দাবিতে সামিল ‘পুসি রায়ট’

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৮, ১৬:২৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৬:৩৪
image

আধা-সায়ত্ত্বশাসিত শহর হংকং-এ মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষার দাবিতে সেখানকার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে রুশ প্রতিবাদী মিউজিক ব্যান্ড পুসি রায়ট। শনিবার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা। সমবেত কণ্ঠস্বর অনেক জোরালো হয় উল্লেখ করে জনগণকেও মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান পুসি রায়ট সদস্যরা।  

প্যানেল আলোচনায় পুসি রায়টের দুই সদস্য (বামে) ও জোশুয়া ওং (ডানে)
পুসি রায়ট হলো রাশিয়াভিত্তিক নারীবাদী বিদ্রোহী পাংক রক গ্রুপ। ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ব্যান্ড দলটি। নারীবাদ, সমকামীদের অধিকার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতাসহ বিভিন্ন থিম নিয়ে গান গেয়ে তার মিউজিক ভিডিও ইন্টারনেটে ছেড়ে থাকে ব্যান্ডটি। এই দলটি ২০১২ সালে যখন মস্কোর মূল গির্জায় ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গান গায় তখন থেকেই আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে৷ সেই ঘটনার কিছুদিন পরই আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন৷ পুসি রায়টের সেই প্রতিবাদ আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করলেও দলের তিন সদস্যকে কারাভোগ করতে হয়৷ এবার প্রতিবাদী এ দলটি সামিল হয়েছে হংকং-এ মত প্রকাশের স্বাধীনতার দাবির সঙ্গে।

১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে হস্তান্তর করে ব্রিটেন। চীনের অধীনস্ত হলেও সাবেক এই ব্রিটিশ উপনিবেশটির মৌলিক আইন সম্বলিত একটি সংবিধান রয়েছে,যার মাধ্যমে আধা সায়ত্ত্বশাসিত অঞ্চলটিতে কিছু সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়। গত অর্ধশতকের বেশি সময় ধরে চলা চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ওই সংবিধান। তবে আধা-সায়ত্ত্বশাসিত অঞ্চল হংকং মত প্রকাশের স্বাধীনতাসহ কিছু বিষয়ে মূল ভূখণ্ডের চেয়ে অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা ভোগ করে থাকে। সাম্প্রতিক সময়ে, আধা-সায়ত্ত্বশাসিত অঞ্চলটিতে চীনা কর্তৃপক্ষ কড়াকড়ি জোরদার করার পর মত প্রকাশের স্বাধীনতা চর্চার বিষয়টি হুমকির মুখে  পড়েছে।

হংকং-এ চীনা রাজনৈতিক কার্টুনিস্ট বাদিওচাও এর একটি চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা ছিল পুসি রায়টের। চীনা কর্তৃপক্ষের হুমকিকে কেন্দ্র করে উদ্ভূত নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে শুক্রবার (২ নভেম্বর) শোটি বাতিলের ঘোষণা দেওয়া হয়। শনিবার (৩ নভেম্বর) হংকং এর একটি স্টুডিওতে শিল্পকলা ও অভিব্যক্তির স্বাধীনতা বিষয়ে হংকং-এর গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতা জোশুয়া ওং এর সঙ্গে এক প্যানেল আলোচনায় অংশ নেন পুসি রায়টের দুই সদস্য।

পুসি রায়টের সদস্য অলগা কুরাশেভা বলেন, ‘এখানকার পরিস্থিতি ক্রমাগত বাজে হচ্ছে জেনে আমরা খুব মর্মাহত হয়েছি। আমি মনে করি এ মুহূর্তে একাত্মতা প্রকাশের জন্য আমাদের এখানে থাকা খুব জরুরি।’

কুরাশেভা ও পুসি রায়টের আরেক সদস্য ভেরোনিকা নিকুলশিনা বলেন, রাশিয়ায় প্রদর্শনী ও রাজনৈতিক আর্ট অনুষ্ঠানগুলোকে হুমকি-ধামকি দেওয়ার বিষয়টি পরিচিত ঘটনা। হংকংয়ের স্টুডিওতে অনুষ্ঠানে উপস্থিত মানুষদেরকে দমনের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহ দেন কুরাশেভা। তিনি বলেন, ‘মানুষকে আমি ভীত না হওয়ার পরামর্শ দেব, কারণ একজনের কণ্ঠস্বর খুব বেশিদূর পৌঁছায় না....তবে সমবেত কণ্ঠস্বর অনেক জোরালো।’

গত মাসে ফিনান্সিয়্যাল টাইমসের এক সাংবাদিককে ভিসা না দেওয়ায় সমালোচনার মুখে রয়েছে হংকং কর্তৃপক্ষ। ওই সাংবাদিক এফসিসি প্রেস ক্লাবের সদস্য এবং তিনি হংকং এর স্বাধীনতা আন্দোলনের এক অ্যাক্টিভিস্টের সাক্ষাৎকার অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন। মানবাধিকার ও স্বাধীনতার জন্য আরও বেশি করে দাবি-দাওয়া পেশ করার মতো শক্তি অর্জন করতে নিজেদের অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করার জন্য সুশীল সমাজের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতা জোসুয়া ওং।

গত জুলাইয়ে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করেছেন পুসি রায়টের চার সদস্য। মস্কোতে বিশ্বকাপ ফুটবল চলাকালীন পুলিশের পোশাক পরে মাঠে অনুপ্রবেশের দায়ে তাদেরকে এ সাজা দেওয়া হয়েছিল। পুসি রায়ট ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং রাজবন্দিদের মুক্তিসহ বেশ কিছু দাবি-দাওয়ার তালিকা ইস্যু করতে এ পদক্ষেপ নিয়েছিল তারা। কারাদণ্ড ভোগ করা এ চার সদস্যের মধ্যে কুরাশেভা ও নিকুলশিনাও রয়েছেন।

সেপ্টেম্বরে বিষক্রিয়ায় আক্রান্ত এক পুসি রায়ট সদস্যকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি অভিযোগ করেছিলেন রুশ গোয়েন্দারা তাকে বিষপ্রয়োগ করেছে। আফ্রিকায় তিন রুশ সাংবাদিকের মৃত্যুর কারণ অনুসন্ধান করার প্রচেষ্টার কারণে তাকে আক্রমণের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। শনিবার (৩ নভেম্বর) হংকং-এর অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কুরাশেভা ও নিকুলশিনা অভিযোগ করেন, তাদের কণ্ঠস্বর রোধ করতেই বিষপ্রয়োগ করা হয়েছিল।

কুরাশেভা বলেন, কখনও কখনও রাশিয়ায় থাকাকে যুদ্ধক্ষেত্রে থাকার মতো মনে হয় এবং মাঝে মাঝে আমি ভাবি: পরবর্তী শিকার কে হতে যাচ্ছে।’

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম