আসিয়া বিবিকে কারামুক্তি দিয়েছে পাকিস্তান, গন্তব্য অজানা

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৮, ০৮:০৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ০৮:১০

ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে আট বছর কারাগারে থাকার পর বুধবার রাতে মুক্তি পেয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বী পাকিস্তানি নারী আসিয়া বিবি। উচ্চ আদালতে মৃত্যুদণ্ড বাতিল হওয়ার এক সপ্তাহের মাথায় মুলতানের কারাগার থেকে  তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবী সাইফ মুলুক। আসিয়া বিবির দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে পাকিস্তানের সরকার ও কট্টোরপন্থীদের মধ্যে চুক্তির কথা বলা হলেও পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মুক্তির পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে একটি প্লেনে তোলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আসিয়াকে রাজধানীর একটি নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তবে তার পরবর্তী গন্তব্য সম্পর্কে কিছুই জানাননি তারা। আসিয়া বিবি
গ্লাসে পানি খাওয়া নিয়ে ২০০৯ সালে মুসলিম সহকর্মীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছিলেন আসিয়া। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে মুসলিম সহকর্মীরা তার বিরুদ্ধে ইসলামের নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ করেন। পরের বছরেই বিতর্কিত ব্লাসফেমী আইনে প্রথম নারী হিসেবে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় আসিয়ার। উচ্চ আদালতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ৩১ অক্টোবর সুপ্রিম কোর্ট সেই দণ্ডাদেশ বাতিল করে। এরপরই আসিয়ার খালাসের রায় বাতিলের দাবিতে সহিংস বিক্ষোভ শুরু করে পাকিস্তানের কট্টরপন্থী ইসলামিক দলগুলো। বিক্ষোভের রাশ টানতে কট্টর ইসলামপন্থী দল তেহরিক-ই-লাবাইকের (টিএলপি) সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চুক্তির আওতায় আসিয়া বিবির দেশত্যাগে নিষেধাজ্ঞার বিনিময়ে বিক্ষোভ থামাতে সম্মত হয় টিএলপি। তবে বুধবার সকালে  দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আফ্রিদি ভয়েস অব আমেরিকাকে বলেন, দণ্ডিত হওয়া কিংবা বিচারিক নির্দেশ ছাড়া আসিয়া বিবির দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না।

সহিংস বিক্ষোভের মুখে নিরাপত্তা শঙ্কায় পশ্চিমা দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন আসিয়া বিবির স্বামী। নিরাপত্তা হুমকির মুখে আসিয়াকে রাখা হয় মুলতানের নারী কারাগারে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বুধবার রাতে কারাগার থেকে বের করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসিয়াকে সরাসরি মুলতান বিমানবন্দরে নিয়ে একটি ব্যক্তিগত বিমানে তোলা হয়েছে। কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায় বুধবার সকালে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে আসিয়া বিবিকে মুক্তির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

ওই নির্দেশনা শেখুপুরা জেলা কারাগারে পাঠানো হলে মুক্তির আগে কারা প্রশাসন আসিয়ার স্বাস্থ্য পরীক্ষা করায়। কারাসূত্র জানিয়েছে, পরীক্ষায় তাকে সুস্থ পাওয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মুলতান বিমানবন্দরে নেওয়া হয়। ওই সময়ে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় কারাগার ও বিমানবন্দরের মধ্যকার রাস্তা। তবে এই বিমানের গন্তব্য কোথায় সে সম্পর্কে কিছু জানা যায়নি।

তবে পাকিস্তানের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ৫৩ বছর বয়সী আসিয়াকে বুধবার রাতে রাজধানী ইসলামাবাদের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে উড়িয়ে আনা হয়েছে। তবে তার পরবর্তি গন্তব্য কোথায় হবে তা নিয়ে কিছুই জানাননি তারা।

নিম্ন আদালতে আসিয়া বিবির মৃত্যুদণ্ড ঘোষণার পর বিশ্বজুড়ে এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। এমনকি পাকিস্তানেও তার পক্ষে দাঁড়ান অনেকে। তবে এদের মধ্যে অন্তত দুইজনকে তাদের অবস্থানের কারণে হত্যার শিকার হতে হয়েছে। আসিয়া বিবির পক্ষে কথা বলায় পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরকে তারই দেহরক্ষী হত্যা করে। আর সেই দেহরক্ষীকে পাকিস্তানে বীর হিসেবে আখ্যায়িত করে তেহরিক-ই-লাব্বাইক। দণ্ড বাতিলের পর দেশটির এক ইসলামপন্থী নেতা বলেছেন, রায় দেওয়া সুপ্রিম কোর্টের তিন বিচারপতিরও হত্যা প্রাপ্য।

আসিয়া বিবির মুক্তির খবরের প্রতিক্রিয়ায় কট্টোরপন্থী দল টিএলপির মুখপাত্র এজাজ আশরাফি বলেছেন, এটা সরকারের সঙ্গে তাদের চুক্তির লঙ্ঘন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, শাসকেরা অসততা করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৯৯০ সাল থেকে ব্লাসফেমির অভিযোগে পাকিস্তানে কমপক্ষে ৬৫ জনকে হত্যা করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম