অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছুরিকাঘাতে নিহত ১, হামলাকারী গুলিবিদ্ধ

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৮, ১৩:৫১আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৪:২০
image

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় শুক্রবার (৯ নভেম্বর) বিকালের দিকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও আহত হয়। তাকে গ্রেফতার করা হয়েছে।

অস্ট্রেলয়ি পুলিশ
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, শুরুতে তাদের কর্মকর্তারা মেলবোর্নের প্রাণকেন্দ্রে বিকাল ৪টা ২০ মিনিটের দিকে একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পান। সেখানে গিয়ে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাড়িটি যখন পুড়ছিলো তখন এক ব্যক্তিকে দেখা গেছে দুই পুলিশকে ছুরিকাঘাত করতে। পরে পুলিশের ছোড়া গুলিতে সে বিদ্ধ হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীর অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জরুরি চিকিৎসা সহায়তাকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল তারা তিনজন গুরুতর আহত ব্যক্তিকে শনাক্ত করেছেন। এর মধ্যে একজন গলায় আঘাতপ্রাপ্ত ছিল। মাথায় আঘাতপ্রাপ্ত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃতীয় আহতকেও হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম