আসিয়া বিবিকে নিয়ে পাকিস্তানের সঙ্গে কানাডার আলোচনা চলছে: ট্রুডো

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৮, ১৪:২২আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৪:২৮
image

পাকিস্তানে ব্লাসফেমির অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়া খ্রিস্টান নারী আসিয়া বিবিকে নিয়ে ইসলামাবাদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কানাডা। প্যারিসে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, ব্লাসফেমির অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পরও কট্টর ইসলামী সংগঠনের রোষের মুখে কারাগার থেকে বের হতে পারছেন না আসিয়া বিবি।

আসিয়া বিবি
২০০৯ সালে মুসলিম শ্রমিকদের গ্লাসে আসিয়ার পানি পান করাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়। ২০১০ সালে পাকিস্তানের ব্লাসফেসি আইনে দেশটির প্রথম নারী হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তখন থেকেই আন্তর্জাতিক অঙ্গনে জোরালো সমালোচনা শুরু হয়। উচ্চ আদালতের রায় বাতিল করে গত ৩১ অক্টোবর পাকিস্তানের সর্বোচ্চ আদালত আসিয়া বিবির মৃত্যুদণ্ড বাতিল করে তাকে সাজা থেকে অব্যাহতি দেন। রায় ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু করে কট্টরপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক (টিএলপি)। গত ৩ নভেম্বর সরকারের সঙ্গে তাদের সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী, আসিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ ও রিভিউ পিটিশনের বিরোধিতা না করার পাশাপাশি সহিংস কর্মকাণ্ডে সংশ্লিষ্ট নয়,এমন বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এর বিপরীতে টিএলপির পক্ষ থেকে বিক্ষোভ বন্ধের প্রতিশ্রুতির পাশাপাশি তাদের কর্মকাণ্ডে কেউ মানসিক আঘাত পেয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে। এমন অবস্থায় জীবন শঙ্কায় থাকা আসিয়ার জন্য কারাগারের অভ্যন্তরেই নির্মাণ করা হয়েছে ‘সেফ হাউস’।

সম্প্রতি আসিয়া বিবির স্বামী আশিক মসিহ জানিয়েছিলেন, তাদেরকে আশ্রয় দিতে ব্রিটেন, কানাডা, ইতালি ও যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। আসিয়া প্রশ্নে এএফপিকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, ‘পাকিস্তান সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে।’ তার এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে ট্রুডোর এ মন্তব্যের কথা নিশ্চিত করেছেন। তবে আসিযাকে কানাডায় আশ্রয় দেওয়ার প্রশ্নেই দোই দেশের আলোচনা চলছে কিনা তা নিশ্চিত করেননি ওই মুখপাত্র।

এএফপিকে ট্রুডো বলেন, ‘এটি একটি দেশের স্পর্শকাতর বিষয়, যাকে আমরা সম্মান করি। সেজন্য আমি এ নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। তবে আমি মনে করিয়ে দিতে চাই যে কানাডা মানুষকে স্বাগত জানানোর দেশ।’ এর আগে গত সপ্তাহে আসিয়ার সুরক্ষা নিশ্চিতের জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছিল কানাডা। সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনও আসিয়া বিবিকে যুক্তরাজ্যে আশ্রয় দিতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, কারাগারের সেফ হাউসে থাকা আসিয়া বিবির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে। সাম্প্রতিক দিনগুলোতে আসিয়া বিবির কক্ষে অতিরিক্ত নজরদারি ক্যামেরা লাগানো হয়েছে। ওই জায়গায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়ার সময় সবাইকে তল্লাশি করা হচ্ছে। যারা আসিয়ার জন্য খাবার প্রস্তুত করেন তাদেরও তল্লাশি করা হয়। সোমবার (৫ নভেম্বর) আসিয়ার আইনজীবী সাইফুল মালুক নেদারল্যান্ডসের হেগে সাংবাদিকদের কাছে দাবি করেন,তাকে তার ‘ইচ্ছার বিরুদ্ধে’ দেশ ছাড়তে হয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন তাকে দেশ ছাড়তে বলেছে। সংবাদ সম্মেলনে মালুক বলেন, ‘আমি জোরালোভাবে বলেছিলাম,আসিয়াকে কারাগার থেকে বের না করা পর্যন্ত আমি দেশ ছাড়বো না।’
আন্তর্জাতিক সুশীল সমাজ ও মানবাধিকার সংস্থাগুলোর অবস্থান সবসময়ই ব্লাসফেমি আইনের বিরুদ্ধে। তারা মনে করে, ধর্মীয় অনুভূতির প্রশ্ন সুনির্দিষ্ট কোনও প্রশ্ন নয়,ধর্ম অবমাননাকেও তাই আইনি পদক্ষেপের মধ্য দিয়ে বিচার করা যায় না। পাকিস্তানের ব্লাসফেমি আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, তবে সেখানে অনেক মানুষ ধর্ম অবমাননার অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই গণপিটুনিতে নিহত হয়েছেন।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম