৯ কোটি ডলারে বিক্রি হলো ডেভিড হুকনির চিত্রকর্ম

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:১১

প্রখ্যাত ব্রিটিশ চিত্রকর ডেভিড হুকনির একটি চিত্রকর্ম নিলামে রেকর্ড পরিমাণ অর্থে বিক্রি হয়েছে। নিউ ইয়র্কের ক্রিস্টিতে নিলামে তার ওই ছবিটি নয় কোটি মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। জীবিত যেকোনো শিল্পীর কাজের অর্থমূল্যের ক্ষেত্রে এটি নতুন একটি রেকর্ড। ডেভিড হুকনির সেই ছবি

প্রোট্রেট অব অ্যান আর্টিস্ট নামের ছবিটি আট কোটি ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে সাত কোটি ডলার দর ওঠার পর টেলিফোনে অংশ নেওয়া দুই নিলামকারীর দশ মিনিটের দামাদামিতে এর দর নতুন রেকর্ড গড়ে। এর আগে এই রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের শিল্পী জেফ কুনসের। ২০১৩ সালে তার স্টেইনলেস স্টিল বেলুন ডগ বিক্রি হয়েছিল ৫ কোটি ৮০ লাখ ডলারে।

শুক্রবার নিউ ইয়র্কের নিলাম কক্ষটি চূড়ান্ত হাতুড়ির শব্দের পর করতালিমুখর হয়ে ওঠে। কমিশন ও অন্যান্য খরচ মিলিয়ে এখন শিল্পকর্মটি পেতে ক্রেতাকে নয় কোটি ৩০ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।

১৯৭২ সালে ছবিটি এঁকেছিলেন বর্তমানে ৮১ বছর বয়স্ক ডেভিড হুকনি। ইয়র্কশায়ারের এই চিত্রকরের সবচেয়ে স্বীকৃত ছবিগুলোর অন্যতম এটি। ১৯৭২ সালে নিউ ইয়র্কের আন্দ্রে এমিরেক গ্যালারিতে ছবিটির প্রথম প্রদর্শনী হয়। নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি বলেছে, এটি আধুনিক যুগের অন্যতম সেরা মাস্টার পিস।

এর আগে চলতি বছরের শুরুতে হুকনির আরেকটি ছবি বিক্রি হয়েছিল ২ কোটি ৮৫ লাখ মার্কিন ডলারে। সেটিই ছিল সর্বোচ্চ দরে বিক্রি হওয়া তার কোনও শিল্পকর্মের দাম।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম