কলকাতার সর্বোচ্চ ভবন ‘দ্য ৪২’–এ আগুন

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৮, ১০:০৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১০:১২

ভারতের কলকাতায় নির্মাণাধীন বহুতল ভবন ‘দ্য ৪২’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল পৌনে ৫টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়লে ভবন থেকে বেরিয়ে আসতে শুরু করে আগুনের লেলিহান শিখা। উদ্ভূত পরিস্থিতিতে ‘দ্য ৪২’-এর কর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। পরে তিনটি ইঞ্জিন নিয়ে তাদের সঙ্গে যোগ দেয় দমকল বাহিনীর সদস্যরা।

কলকাতার সর্বোচ্চ ভবন ‘দ্য ৪২’–এ আগুন পুলিশ ও দমকল বাহিনী জানায়, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী যাতে ছিটকে বাইরে না-পড়ে, সেজন্য বহুতল ভবনটির কয়েকটি দিকে সবুজ চট ঝোলানো আছে। লিটল রাসেল স্ট্রিটের দিকে ৪৫ বা তার উপরে কোনও তলার বাইরে এসি মেশিনের ‘ডাক্ট’ বসানোর কাজ চলছিল। ওয়েল্ডিং করে ‘ডাক্ট’ বসাচ্ছিলেন শ্রমিকরা।

দমকল কর্মকর্তা সমীর চৌধুরী বলেন, ‘বহুতলে নির্মাণকাজের সময় বাইরের দিকে (নিরাপত্তার জন্য) যে জাল বিছানো হয়, তাতে জ্বলন্ত ফুলকি এসে পড়লে আগুন লেগে যায়।’ আগুন ছড়িয়ে  পড়ে ওই বহুতলের বাইরে লম্বা করে ঝোলানো থাকা চটের কাপড়েও। সেই আগুন ক্রমে নিচের দিকে নামতে থাকে।

শেক্সপিয়র সরণি থানা এলাকার ওই বহুতল ভবনটির ৬৫ তলার ছাদে উঁচু ও শক্তিশালী একটি ক্রেন বসানো রয়েছে। নির্মাণকাজে নিযুক্ত দক্ষ কর্মীরা ক্রেন থেকে ঝোলানো শক্ত জালের ঝুড়িতে চেপে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের সিলিন্ডার নিয়ে ধাপে ধাপে নেমে চটের আগুন নেভাতে শুরু করেন। দমকল আসার আগেই নিজস্ব কর্মীদের প্রচেষ্টায় ৫০ থেকে ৪০ তলা পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে দমকলের ডিজি জগমোহন পরিস্থিতি খতিয়ে দেখেন। অফিসারদের সঙ্গে লিফটে চেপে ওপরেও উঠেন তিনি।

বহুতল ভবনটিতে কর্মরত কর্মীরা জানান, চটের কাপড় দিয়ে যে যে তলা ঘিরে এসি’র ডাক্ট বসানোর কাজ চলছিল, তার প্রতিটিতেই পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে। ওই তলাগুলিতে কর্মরত শ্রমিকেরাও এ দিন পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন আয়ত্তে এনেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার মেয়র ও দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘ঠিক কোন তলায় আগুন লাগে, তা এখনও নিশ্চিত নয়। কেউ বলছেন ৪০, কেউ বলছেন ৪৫ আবার কারও বক্তব্য ৫২। ডিজি ৪৫ তলায় উঠেছেন, সব কিছু খতিয়ে দেখেছেন। রয়েছেন পৌরসভার বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও।’

তিনি বলেন, এই বহুতল ভবনটি এখনও ফিটনেস সনদ পায়নি। সেখানে কেউ বসবাসও শুরু করেননি।

এদিনের ঘটনায় এরইমধ্যে প্রশ্ন উঠেছে কলকাতায় এমন একটি বহুতল ভবনে ভবিষ্যতে ফের অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে তা সামাল দেওয়ার সক্ষমতা রাজ্য সরকারের আছে কিনা?

বহুতলের আগুন নেভানোর জন্য দমকলের তিনটি যন্ত্রচালিত মই (ল্যাডার) রয়েছে। তার মধ্যে সব চেয়ে বড়টি পৌঁছতে পারে ৭০ মিটার পর্যন্ত উচ্চতায়। দমকল অফিসারদের ভাষায়, ‘২৪-২৫ তলা পর্যন্ত।’ তা-ও জায়গার অভাবে সেটিকে কলকাতার ফ্রি-স্কুল স্ট্রিটে দমকলের সদর দফতরের বদলে রাখা হয় বিধাননগরে। অনেকের বক্তব্য, আগুন নেভানোর পরিকাঠামোর এমন শোচনীয় অবস্থা সত্ত্বেও কেন ‘দ্য ৪২’-এর মতো বহুতল প্রকল্পের অনুমতি দিচ্ছে প্রশাসন? সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম