পাঞ্জাবে ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড বিস্ফোরণ, নিহত ৩

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৮, ১৫:৪৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৫:৫৩

পাঞ্জাবের অমৃতসরের রাজসাঁসী গ্রামের নিরানকারী ভবনে একটি ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বিস্ফোরণ ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

পাঞ্জাবে ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড বিস্ফোরণ, নিহত ৩ পুলিশ কর্মকর্তা সুরিন্দর পরমার জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে  নিরানকারী ভবনের কাছে কিছু বিস্ফোরক ফেলে যায়। সেই সময় সেখানে কিছু ধর্মীয় অনুষ্ঠান চলছিল। আর তার পরই ঘটে বিস্ফোরণ।

প্রতি রবিবার হাজার হাজার মানুষ এখানে প্রার্থনা করতে  আসেন।  এদিনও এসেছিলেন। গ্রেনেড হানার  সময়ও প্রায় ৫০০ জন  ভেতরেই  ছিলেন। ঘটনার পর সব নিরাপত্তা  সংস্থাকে সতর্ক  থাকতে  বলা  হয়েছে।  তবে  এটা  সন্ত্রাসী হামলা কিনা তা এখনও  স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজের সাহায্যে হামলাকারীদের অনুসন্ধান শুরু হয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রাদেশিক কংগ্রেস সভাপতি সুনীল ঝাকর।  তিনি বলেন,  স্বজনহারাদের সমবেদনা জানাই। আমরা তাদের পাশে  আছি।

সুনীল ঝাকর বলেন, পাঞ্জাবে নতুন করে অশান্তি তৈরি করতেই হামলা চালানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, এ ধরনের হামলা কাপুরুষতার পরিচায়ক। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম