বিশ্বের অভিবাসী ও গরীবদের কথা ভুললে চলবে না: পোপ

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৮, ২৩:২৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৫:৪০

সম্পদের বৈষম্য ও অভিবাসীদের প্রতি আচরণের সমালোচনা করে পোপ ফ্রান্সিস রবিবার বলেছেন, জীবনের ঢেউয়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে অবহেলা করা বিশ্বের উচিত হবে না।

পোপ ফ্রান্সিস

রোমান ক্যাথলিক চার্চের বার্ষিক ‘গরীবদের বিশ্ব দিবস’ উপলক্ষে এক সমাবেশে ফ্রান্সিস বলেন, ‘অবিচারই দারিদ্র্যের মূল কারণ’। তিনি আরও বলেন, প্রতিদিন গরীবের কান্না শক্তিশালী হচ্ছে কিন্তু অল্প কিছু ধনী মানুষের কানা তালা লাগায় তারা তা শুনতে পাচ্ছে না। এই ধনীরা দিনে দিনে আরও ধনী হচ্ছে।

ফ্রান্সিস অভিবাসীদের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, অনিশ্চিত ভবিষ্যতের কারণে যারা নিজেদের ঘর ও মাতৃভূমি থেকে পালাতে বাধ্য হয়েছেন তাদের প্রতি মানুষকে অবশ্যই মনযোগ দিতে হবে।

ফ্রান্সিস এমন সময় এই বক্তব্য দিলেন যখন যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে শত শত অভিবাসী অপেক্ষা করছে কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ফ্রান্সিস যুক্তরাষ্ট্রের পরিস্থিতি নিয়ে সরাসরি কিছু বলেননি।

মানবাধিকার সংস্থা অক্সফাম এবছর এক প্রতিবেদনে বলেছে, ২০১৭ সালে ৩৭০ কোটি মানুষ অর্থাৎ বিশ্বের অর্ধেক মানুষেরই কোনও সম্পদ বাড়েনি। অথচ একই বছর বিশ্বে মোট সম্পদের ৮২ শতাংশের মালিকানা মাত্র এক শতাংশ মানুষের হাতে চলে গেছে। সূত্র: রয়টার্স।

/আরএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম