আসামের নাগরিক তালিকা: অন্তর্ভুক্তির আবেদনের সংখ্যা মাত্র সাড়ে তিন লাখ

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৮, ১৩:৪৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৩:৫০
image

ভারতের আসামে নাগরিক তালিকার (এনআরসি) চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়া ৪০ লাখ মানুষের মধ্যে এ পর্যন্ত মাত্র সাড়ে তিন লাখ মানুষ নিজেদের ভারতীয় নাগরিক দাবি করে অন্তর্ভুক্তির আবেদন করেছে। নতুন করে অন্তর্ভুক্তির জন্য আবেদনের নির্ধারিত আড়াই মাস সময়সীমার মধ্যে প্রায় দুই মাস শেষ হতে চললেও আবেদনের বাকি রয়েছে সাড়ে ৩৬ লাখ মানুষ। পাশাপাশি, ‘অবৈধ নাগরিক’ হওয়া সত্ত্বেও বেশ কিছু ব্যক্তির নাম প্রাথমিক খসড়ায় স্থান পেয়েছে অভিযোগ করে তাদেরকে বাদ দেওয়ার জন্য আবেদন জমা পড়েছে। এমন আবেদনের সংখ্যা ১০০ থেকে কিছু কম। নাগরিক তালিকা প্রণয়ন সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এসব কথা জানিয়েছে।

নাগরিক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদনের কার্যক্রম
৩০ জুলাই আসামের রাজধানী গৌহাটি থেকে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া চূড়ান্ত জাতীয় নাগরিকত্ব নিবন্ধন তালিকা উন্মুক্ত করেন। নিবন্ধনের জন্য আবেদন করা ৩ কোটি ২৯ লাখ অধিবাসীর মধ্যে ২ কোটি ৮৯ লাখকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই তালিকায় স্থান পায়নি রাজ্যটির ৪০ লাখ ৭ হাজার ৭০৭ জন বাসিন্দা। তাদের ভারতীয় নাগরিকত্ব এখন প্রশ্নের মুখে। আসামে এদের এখন সরাসরি ‘অবৈধ বিদেশি’ বলেই চিহ্নিত করা হচ্ছে। তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর দাবিও উঠছে কোনও কোনও মহল থেকে। এ অবস্থায় আসামে নাগরিক তালিকায় নতুন করে নাম তোলা এবং এ সংক্রান্ত আপত্তি জানানোর জন্য নতুন তারিখ ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী ৬০ দিন ধরে এই প্রক্রিয়া চলবে। সে অনুযায়ী ২৫ নভেম্বরের মধ্যে এ সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে  ১ নভেম্বর আপত্তি জানানোর সময়সীমা আরও বাড়িয়ে ১৫ ডিসেম্বর করে আদালত।

সে সময়সীমা শেষ হতে আর এক মাসেরও কম সময় বাকি আছে। বাদ পড়াদের বেশিরভাগই এখনও অন্তর্ভুক্তির আবেদন জানায়নি।

সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে শনিবার (১৭ নভেম্বর) দিল্লিতে আসামের নাগরিকপঞ্জির বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজিব গৌবা, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর রাজিব জৈন। নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্তির আবেদন বা অভিযোগ এখনও পর্যন্ত বেশ কম জমা পড়ার বিষয়টি সেখানে আলোচিত হয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম