অবৈধ অভিবাসীদের নিয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর আদালতের স্থগিতাদেশ

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ১৬:৪৯আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৬:৫৫
image

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের আশ্রয়প্রদানের ওপর ট্রাম্প যে নিষেধাজ্ঞা জারি করেছেন তাতে স্থগিতাদেশ দিয়েছে সান ফ্রান্সিকোর আদালত। নাগরিক অধিকার আদায়ের সংগঠনগুলোর পক্ষ থেকে যুক্তি-তর্ক শুনানি শেষে সোমবার (১৯ নভেম্বর) সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতি জন টিগার সাময়িক এ স্থগিতাদেশ দেন।

ট্রাম্প ও অভিবাসী ঢল (প্রতকিী ছবি)
নভেম্বরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের আশ্রয় প্রদানকে নিষিদ্ধ করে নতুন আদেশে স্বাক্ষর করেন। নতুন নিয়মের আওতায়, মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে যারা প্রেসিডেন্টের বিধি-নিষেধ লঙ্ঘন করবে তাদেরকে প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্ত হয়। মার্কিন প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় স্বার্থে’ অভিবাসন ঠেকানোর এখতিয়ার প্রেসিডেন্টের রয়েছে।

৮ নভেম্বর অবৈধভাবে প্রবেশকৃত অভিবাসীদের আশ্রয়প্রদান নিষিদ্ধ করে একটি যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও স্বরাষ্ট্র দফতর। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর মনে হলে অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় ‘সকল ভীনদেশী নাগরিকের প্রবেশ বন্ধ’ করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তাদের ওপর প্রতিবন্ধকতা আরোপের এখতিয়ারও রয়েছে তার। সে অনুযায়ী, যুক্তরাষ্ট্র/মেক্সিকান সীমান্ত হয়ে প্রবেশের ক্ষেত্রে প্রেসিডেন্ট যদি নিষেধাজ্ঞা দেন, তবে যারা সে পথ দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তাদেরকে অভিবাসনের জন্য আবেদনের সুযোগ দেওয়া হবে না।

তাৎক্ষণিকভাবে নতুন এ নিয়মের বিরোধিতা করে নাগরিক অধিকার আদায়ের সংগঠনগুলো। একে ‘অবৈধ’ পদক্ষেপ উল্লেখ করে সান ফ্রান্সিসকোর আদালতের শরণাপন্ন হয় তারা। সংগঠনগুলোর দাবি, প্রবেশ যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যে কেউ অভিবাসনের জন্য আবেদন করতে পারে। সোমবার আদালতের স্থগিতাদেশের মধ্য দিয়ে প্রাথমিক জয় পেলো তারা।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম