মৃত তিমির পেট থেকে মিলল ৬ কেজি প্লাস্টিক

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ১৯:৫৬আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২০:০৬

ইন্দোনেশিয়ার ন্যাশনাল পার্কের নিকটবর্তী উপকূলে ভেসে আসা এক তিমি মাছের পেট ধেকে ৬ কেজি পরিমাণ প্লাস্টিক বর্জ্য উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মৃত তিমির পেট থেকে মিলল ৬ কেজি প্লাস্টিক

সোমবার রাতে কাপোতা দ্বীপের ন্যাশনাল পার্কের উপকূলে ভেসে আসে সাড়ে ৯ মিটার দীর্ঘ ওই তিমি মাছ। পার্কের কর্মকর্তারা বলেন, উদ্ধারকৃত বর্জে্যর মধ্যে রয়েছে ১১৫টি কাপ, চারটি প্লাস্টিক বোতল, ২৫টি প্লাস্টিক ব্যাগ ও দুইটি ফ্লিপফ্লপ।   

এই ঘটনায় আবারও নড়েচড়ে বসেছে পরিবেশবাদীরা। গত মাসে সুইজারল্যান্ডের বেসরকারি দাতব্য সংস্থা দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচারের এক প্রতিবেদনে বলা হয়, মানুষের ব্যবহৃত পণ্য ও বর্জ্য নিঃসরণের কারণে ভয়াবহ হুমকির মুখে রয়েছে প্রাণীজগত। বিজ্ঞানীদের দাবি ১৯৭০ সাল থেকে এখন পর্যন্ত শুধু এই কারণেই ৬০ শতাংশ প্রাণী বিলুপ্ত হয়েছে। 

বিশ্ব বন্যপ্রাণী সুরক্ষা তহবিলের সামুদ্রিক প্রাণী বিষয়ক সমন্বয়ক দুই সুপ্রাপতি বলেন, আমরা যেটা দেখতে পেলাম সেটা সত্যিই ভয়াবহ। তবে আমরা এই মৃত্যুহার কমাতে কিছুই করতে পারছি না।

এক টুইটে সংস্থাটির ইন্দোনেশীয় শাখা উদ্ধারকৃত প্লাস্টিক বর্জে্যর বিবরণ দেয়। গত জুনেও থাই্ল্যান্ড উপকূলে ভেসে আসা এক মৃত তিমি মাছের পেট থেকে ৮০টি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়েছিল।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম