কাবুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন বৈঠকে হামলা, নিহত ৫০

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ২০:৪৬আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১০:১১

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি কমিউনিটি সেন্টারে আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কাবুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন বৈঠকে হামলা, নিহত ৫০

প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার ইউরেনাস নামের ওই কমিউনিটি সেন্টারে প্রায়ই অনুষ্ঠান থাকে।  স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মেজোরাহ বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে  উলামা পরিষদে বসেছিলেন মৌলভীরা। সেখানেই এই হামলা চালানো হয়।  

সরকারের এক মুখপাত্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটা আত্মঘাতী হামলা ছিলো। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

২০০১ সালে মার্কিন জোটের হামলায় ক্ষমতাচ্যুত হয় আফগানিস্তানের তালেবান সরকার। তারপর থেকেই দেশটিতে থাকা বিদেশি সেনা ও মার্কিন সমর্থিত সরকারি কর্মকর্তাদের নিয়মিত লক্ষ্যবস্তু বানাচ্ছে গ্রুপটি। ১৭ বছরের যুদ্ধ অবসানে সম্প্রতি সশস্ত্র এই গ্রুপটির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরুর খবর বেরিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। ওই আলোচনার মধ্যেও দেশটির বেশিরভাগ অংশে গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন ভন্ডুল করার ঘোষণা দেয় তালেবান। এছাড়া জঙ্গি গোষ্ঠী আইএসও  দেশটিতে নিয়মিত হামলা চালায়। 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম