ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট দক্ষিণ কোরীয় নাগরিক ইয়াং

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ১৩:৪৫আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৬:২২
image

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে দক্ষিণ কোরীয় নাগরিক কিম জং ইয়াংকে নির্বাচিত করা হয়েছে। দুবাইতে ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে সংস্থাটির ১৯৪টি সদস্য দেশ কিম জং ইয়াংকে নির্বাচিত করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

কিম জং ইয়াং ইন্টারপোলের প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ে কিম জং ইয়াং-এর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাশিয়ার আলেক্সান্ডার প্রোকোপচুক। তবে আন্তর্জাতিক সংস্থাটির গ্রেফতারি পরোয়ানা ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। প্রোকোপচুক ইন্টারপোলের প্রধান হিসেবে দায়িত্ব পেলে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচকদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করবেন বলেও সংময ছিল কারও কারও মনে। বুধবার (২১ নভেম্বর) তাকে প্রত্যাখ্যান করে ইয়াংকে বেছে নিলো ইন্টারপোল সদস্যরা। সাবেক প্রেসিডেন্ট মেং হংউই গত সেপ্টেম্বরে চীনে গিয়ে ‘নিখোঁজ’ হওয়ার পর এ নির্বাচনের আয়োজন করা হয়। হংউই-এর বাকি দুই বছরের মেয়াদটুকুই শেষ করবেন জং ইয়াং।

উল্লেখ্য, প্রথম চীনা নাগরিক হিসেবে ইন্টারপোলের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মেং হংউই। ৬৪ বছরের মেং হংউই চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এক সময়। এর আগে তিনি ন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল কমিশনের ভাইস চেয়ারম্যান ও ন্যাশনাল কাউন্টার টেরোরিজমের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ২৫ সেপ্টেম্বর চীনে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে চীনের দুর্নীতি বিরোধী কমিশন তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানায়, মেং হংউই তাদের তদন্তের আওতায় রয়েছেন।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম