মারা গেলেন রাশিয়ার সামরিক গোয়েন্দা প্রধান

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৮, ১৫:৫২আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৮:৪৪

রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র প্রধান জেনারেল আইগর কোরোবোভ মারা গেছেন। মৃত্যুকালে তার  বয়স হয়েছিল ৬২ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মারা গেলেন রাশিয়ার সামরিক গোয়েন্দা প্রধান

২০১৬ সালে জিআরইউ’র দায়িত্ব নিয়েছিলেন জেনারেল কোরোবোভ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চলতি বছর ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট হামলায় জিআরইউ’র বিরুদ্ধে অভিযোগ ওঠে। রুশ সরকারের সমলোচনায় পড়েন জেনারেল কোরোবোভ।

রুশ বার্তা সংস্থা তাস জানায়, ১৯৭৩ সালে রুশ সামরিক বাহিনীতে যোগ দেন জেনারেল কোরোবোভ। ১৯৮৫ সাল থেকে তিনি গোয়েন্দা সংস্থায় যোগ দেন। চাকরি জীবনে অসংখ্য পুরস্কার ও মেডেল পেয়েছেন তিনি।

তাস জানায়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাকে দারুণ ব্যক্তিত্ব ও রাশিয়ার বিশ্বস্ত সন্তান বলে আখ্যা দিয়েছে।

তবে তার মৃত্যু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাশিয়ার মূল সামরিক গোয়েন্দা সংস্থাই হচ্ছে জিআরইউ। মূলত বিদেশে গোপন অভিযান চালিয়ে থাকে তারা।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম