ফিলিস্তিনের জাতীয় ছাপাখানা স্থাপনে অর্থায়ন করবে ভারতের কসমস ইন্টারন্যাশনাল কোম্পানি। বৃহস্পতিবার (২২ নভেম্বর) এবিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি অর্থমন্ত্রী শুকরি বিসারা।
এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনি জাতীয় ছাপাখানায় অর্থায়ন করবে ভারত। আর এতে ব্যয় হবে ৫০ লাখ মার্কিন ডলার।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মালিকানাধীন ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি সংবাদমাধ্যমের জেনারেল সুপারভাইজার আহমাদ আসাফ। তিনি ওই অনুষ্ঠানে বলেন, আল হায়াত আল জাদিদা সংবাদপত্র, সরকারি এবং দাফতরিক নথি ছাড়াও বিভিন্ন বই প্রকাশের জন্য এই ছাপাখানা স্থাপন প্রয়োজন।
আসাফ জানান, কয়েক বছর আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উদ্যোগে এই ছাপাখান স্থাপনের কাজ শুরু হয়।







