তাইওয়ানে স্থানীয় নির্বাচনে চীনপন্থী বিরোধীদের জয়

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৮, ১৭:০৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২০:৩৫

চীনের স্বশাসিত অঞ্চল তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন স্বাধীনতাপন্থী দলকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। বিপরীতে ভালো ফল করেছে চীনপন্থী বিরোধী দল। বিরোধী দলের এক শীর্ষ নেতা বলেছেন, বেইজিংয়ের সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করবেন তারা। তাইওয়ানে স্থানীয় নির্বাচনে চীনপন্থী বিরোধীদের জয়
শনিবার ১০টি বিষয়ে গণভোটের পাশাপাশি স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয় তাইওয়ানে। এই নির্বাচনে অন্যতম দুটি শীর্ষ মেয়র পদ ছাড়াও ১৫টি শহরে পরাজিত হয় ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগেসিভ পার্টি (ডিপিপি)। দলটি মাত্র ছয়টি শহরে জয় পেলেও বিরোধী কুমিনটাং দল জয় পায় ১৫ শহরে।

প্রেসিডেন্ট নির্বাচনের এক বছরেরও কম সময় বাকি থাকতে এই পরাজয় চিন্তিত করে তুলেছে তাইওয়ানের প্রেসিডেন্ট তুসাই ইং-ওয়েনকে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার সম্পর্ক ধরে রেখেছেন তিনি। শনিবার দলের পরাজয়ের দায় নিয়ে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

ডিপিপির একসময়ের শক্তঘাঁটি বন্দরনগরী খাওসিআং। শনিবারের নির্বাচনে সেখানে জিতেছেন কুমিনটাং প্রার্থী। ফল ঘোষণার পর তিনি শনিবার রাতেই চীন পৌঁছানোর চেষ্টা করেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, চীনের সঙ্গে কাজ করতে ওয়ার্কিং গ্রুপ গঠন করবেন তিনি। চীনের সঙ্গে যোগাযোগের বাধা ভেঙে ফেলারও অঙ্গীকার করেছেন তিনি। হান কুয়ো-ইউ বলেন, আমাদের হৃদয়ে কোনও বাধা নেই।

তোসাই প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনে প্রতিনিধি দল পাঠাতে থাকে কুমিনটাং। তোসাইর প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগে অস্বীকৃতি জানানো বেইজিং তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। তাইওয়ানকে নিজের প্রদেশ হিসেবে বিবেচনা করে থাকে চীন। শনিবারের নির্বাচনের পর বেইজিং বলছে, এই নির্বাচনের ফলাফল দেখিয়েছে সেখানকার মানুষ বেইজিংয়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বেইজিংয়ের তাইওয়ান বিষয়ক কার্যালয় একথা জানিয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম