তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ১৭:২৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৭:৩৩

তুরস্কের ইস্তানবুলে একটি সামরিক প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত ও একজন আহত হয়েছে। সোমবার সকালে ইস্তানবুলের সামানদিরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর পাশের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ দুর্ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। এছাড়া এই দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে।

ইউএইচ-ওয়ান মডেলের সামরিক হেলিকপ্টারটি দুটি বহুতল আবাসিক ভবনের মাঝখানে পড়ে। ঘটনাস্থলের আশেপাশে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল।

তুর্কি সংবাদপত্র হুরিয়েত জানিয়েছে, গত ২০ বছরে এটা ইস্তানবুলে পঞ্চম হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা।

এর আগে ২০১৭ সালের মার্চ মাসে একটি টেলিভিশন টাওয়ারে একটি হেলিকপ্টার আঘাত করলে ৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে চারজন রুশ নাগরিকও ছিলেন। এছাড়া ২০১৬ সালে আরেকটি দুর্ঘটনায় সাত সেনা সদস্য নিহত হন আর ২৫ জন আহত হয়েছে। সূত্র: বিবিসি।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের