ইউক্রেন পরিস্থিতি পোল্যান্ডের জন্য বাড়তি হুমকি নয়: প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ১৯:০৯আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৯:১৪

বর্তমান ইউক্রেন সংকট পোল্যান্ডের জন্য বাড়তি বিপদের কারণ হবে না বলে জানিয়েছেন পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাসচেক। তারপরও সেখানকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে নির্দেশ দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেন পরিস্থিতি পোল্যান্ডের জন্য বাড়তি হুমকি নয়: প্রতিরক্ষামন্ত্রী

সোমবার এক সংবাদ সম্মেলনে ব্লাসচেক বলেন, ইউক্রেনের পরিস্থিতির কারণে পোল্যান্ডের বাড়তি মাত্রার কোনও হুমকির কথা কর্তৃপক্ষ জানায়নি। তিনি আরও বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা ইউক্রেন ও রাশিয়া উভয়েরই প্রতিবেশি’।

২০১৪ সালে ক্রিমিয়াকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করার পর থেকেই রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছিল। ওই সময় থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কেরও অবনতি হয়। রবিবার রাশিয়া ইউক্রেনের বারডিযানস্ক এবং নিকোপল যুদ্ধজাহাজ এবং দি ইয়ানা কাপা জাহাজ জব্দ করেছে। এসময় রাশিয়া গুলিও চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। ইউক্রেনের দাবি, রাশিয়া জাহাজের পথ আটকাতে চেষ্টা করে, যদিও এরপর নৌযানগুলো কের্চ স্ট্রেইটের উদ্দেশ্যে চলছিল কিন্তু ট্যাংকার দ্বারা বাধাপ্রাপ্ত হয়।

রাশিয়া ওই এলাকাতে দুটো যুদ্ধবিমান এবং দুটো হেলিকপ্টার ডেকে আনে। তাদের অভিযোগ নৌযানগুলা অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল এবং নিরাপত্তার কারণে ওই পথে চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।

ইউক্রেনের নৌবাহিনীর সদস্যরা জানান, জাহাজ হামলা মুখে পড়লে তারা ওই এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। তাদের ছয়জন নাবিক আহত হয়েছে বলেও জানানো হয়। রাশিয়ার কর্মকর্তারা অবশ্য পরে নিশ্চিত করেন যে, তাদের একটি টহল জাহাজ তিনটি ইউক্রেনের জাহাজকে জোর করে জব্দ করে। তবে তাদের দাবি, কেবল তিনজন নাবিক আহত হয়েছেন।

/আরএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম