ফিলিস্তিনে কার্যক্রম বাতিল করছে যুক্তরাষ্ট্রের সহায়তা সংস্থা

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ২০:২৩আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২০:৩৮

অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলগুলোতে নিজেদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি। রবিবার এক ঘোষণায় তারা জানায় ২০১৯ সালের জানুয়ারির মধ্যে ফিলিস্তিনে পুরোপুরি কার্যক্রম বন্ধ করবে তারা। ইতোমধ্যে ছাটাই করা হয়েছে সংস্থাটি অর্ধেকের বেশি কর্মীকে।

ফিলিস্তিনে কার্যক্রম বাতিল করছে যুক্তরাষ্ট্রের সহায়তা সংস্থা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ধারাবাহিকভাবে গাজা ও পশ্চিম তীরে তহবিল বাতিল করে চলেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা থেকে আগেই ৬৫ মিলিয়ন ডলার বরাদ্দ প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। জুনে ফিলিস্তিনিদের আরেকটি সহযোগিতাও বাতিল করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সংস্থাটিকে জানিয়েছিলো যে ডিসেম্বরের মদ্যে তাদের ৬০ শতাংশ কর্মী ছাটাই করতে হবে। এটাই হবে অবরুদ্ধ পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে সরে আসার প্রথম ধাপ।

অবরুদ্ধ ফিলিস্তিনে এখন পর্যন্ত ৫৫০ কোটি ডলারের মতো সহায়তা করেছে সংস্থাটি। তৈরি করেছে রাস্তা, স্কুল, হাসপাতাল ও কমিউনিটি সেন্টার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি ফিলিস্তিনে সহায়তা কমিয়ে দেবেন। জাতিসংঘের ত্রাণ সংস্থাতেও সাড়ে ছয় কোটি ডলার সহায়তা কমানোর ঘোষণা দেন তিনি। 

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম