জাপানের একটি বাড়ি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৮, ১২:১৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১২:২৬
image

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুর্গম গ্রাম তাকাচিহোর একটি খামার বাড়ি থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। সোমবার (২৬ নভেম্বর) জাপানের তদন্ত পুলিশ মৃতদেহগুলো শনাক্ত করে। স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিহতদের কয়েকজনের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। সোমবার (২৬ নভেম্বর) মিয়াজাকি প্রদেশের তাকাচিহো এলাকার নদী থেকেও একটি মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

জাপানের এ বাড়ি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার হয়
জাপানে গণহারে হত্যার ঘটনা খুব বিরল। এ ধরনের হত্যাকাণ্ডের দিক দিয়ে জাপানকে বিশ্বের নিরাপদ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। কঠোর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন জারি থাকার কারণে তা সম্ভব হয়েছে বলে মনে করা হয়। তবে তারপরও হঠাৎ হঠাৎ ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটতে দেখা যায়। ২০০১ সালে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ওসাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে ছয় থেকে আট বছর বয়সী আট শিশুকে ছুরিকাঘাত করেছিলেন। ২০০৮ সালে এক ব্যক্তি ট্রাক নিয়ে টোকিওর ব্যস্ত একটি সড়কে হামলে পড়েছিল এবং এলোপাতাড়ি ছুরি চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারাতে হয় সাতজনকে। ২০১৬ সালের জুলাইয়ে টোকিওর দক্ষিণাঞ্চলীয় একটি এলাকায় অবস্থিত একটি প্রতিবন্ধী সুরক্ষা কেন্দ্রে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করে এক ব্যক্তি।

সোমবার (২৬ নভেম্বর) আবারও গণহারে হত্যার ঘটনা ঘটেছে সন্দেহ করা হচ্ছে। এদিন একটি বাড়ির সামনে থেকে এক নারীর মরদেহ ও ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন, ওই বাড়ির মালিক ৭২ বছর বয়সী কৃষক ইয়াসোয়ু ইহোসির ৬৬ বছর বয়সী স্ত্রী মিহোকো ইহোসি, তাদের নাতনি ইয়ুই এবং পরিবারটির পরিচিত ফুমিয়াকি মাতসৌকা (৪৪ বছর)। অপর তিনজনের নাম জানা যায়নি। ওই তিনটি মরদেহের মধ্যে দুইটি পুরুষের ও একটি নারীর।

জাপানি সংবাদমাধ্যম কিয়োডোকে উদ্ধৃত করে গার্ডিয়ান জানায়, পরিবারটির এক আত্মীয় তাদেরকে ফোন করে সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। গণহারে এ হত্যা ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে। কর্তৃপক্ষ স্থানীয়দেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

একইদিনে তাকাচিহো নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী ব্রিজ থেকে তিনি পড়ে গিয়েছেন অথবা ঝাঁপ দিয়েছেন।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম