চীনে রাসায়নিক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ২২

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ০৮:৫৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১১:২৮

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে বুধবার একটি রাসায়নিক কারখানার পাশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

চীনে রাসায়নিক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ২২ চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাট-এ দেওয়া এক বিবৃতিতে এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিস্ফোরণে ট্রাকসহ অন্তত ৫০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

চীনে মাঝেমধ্যেই রাসায়নিক কারখানা বা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। চলতি মাসেই উত্তরাঞ্চলীয় প্রদেশ জিলিনে যন্ত্রপাতি তৈরির একটি কারখানায় বিস্ফোরণে দুই জন নিহত এবং ২৪ জন আহত হন। মধ্যরাতের কিছু আগের এ বিস্ফোরণে অন্তত ৪১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম