সার্ক সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ১০:৩১আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১০:৩৩

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সালকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল

সার্কের ১৯তম সম্মেলনকে কেন্দ্র করে সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক শীতল হয়ে পড়ে। ভারত ২০১৬ সালের ওই সম্মেলন বর্জনের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশ, আফগানিস্তান ও ভূটানও সম্মেলনে যোগ দেবে না বলে জানায়। পরে সম্মেলনটি বাতিল করা হয়। এখন নতুন করে দেশগুলোর মধ্যে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে পাকিস্তান।

ইসলাবাদে কাশ্মীর সম্মেলন সম্পর্কে বলতে গিয়ে ড. ফয়সাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য মনে করিয়ে দেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেওয়া ভাষণে ইমরান খান বলেছিলেন, ভারত এক কদম এগিয়ে আসলে পাকিস্তান দুই কদম আগাবে। ফয়সাল বলেন, মোদির চিঠির জবাবে ইমরান খান সব বিরোধপূর্ণ বিষয়ের সমাধান করার জন্য ভারতের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। ফয়সাল বলেন, ‘আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করেছি, তাই সম্পর্ক দ্রুতই ঠিক হবে না।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বুধবার (২৮ নভেম্বর) কারতারপুর কডিডোরের উদ্বোধন করা হবে। আগামী ৬ মাসের মধ্যে এর নির্মাণকাজ সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই করিডোর দিয়ে ভারতের শিখ ধর্মের অনুসারীরা ভিসা ছাড়াই পাকিস্তানে তাদের তীর্থস্থান ভ্রমণ করতে পারবেন।

ফয়সাল বলেন, ‘এই শতাব্দীতে কূটনীতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এখন নাগরিকদের আবেগ ও ইচ্ছার ওপর ভিত্তি করে নীতি নির্ধারণ করা হয়।’ তিনি বলেন, কারতারপুর করিডোরের এই যুগান্তকারী পদক্ষেপ তার দেশের জন্য বিশাল সাফল্য। তিনি এই করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে আমন্ত্রণ জানিয়ে বলেন, পাকিস্তান কোনও কিছু লুকাচ্ছে না।

/আরএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক