যুদ্ধের ঝুঁকিতে রয়েছে ইউক্রেন: পোরোশেঙ্কো

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ১৩:১৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৩:২২

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, তার দেশের সীমান্তে রাশিয়া দ্রুত গতিতে সেনা মোতায়েন বাড়িয়ে চলেছে। এর ফলে দেশটি এখন পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকির মুখে রয়েছে। মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এমন আশঙ্কার কথা জানান।

যুদ্ধের ঝুঁকিতে রয়েছে ইউক্রেন: পোরোশেঙ্কো পোরোশেঙ্কো বলেন, আমাদের সীমান্তে রুশ ট্যাংকের সংখ্যা তিনগুণ করা হয়েছে। সীমান্তে রাশিয়ার মোতায়েন করা সেনা ইউনিটের সংখ্যাও নাটকীয়ভাবে বাড়ানো হয়েছে।

প্রেসিডেন্ট পোরোশেঙ্কো বলেন, রাশিয়ার পক্ষ থেকে সেনা উপস্থিতি বাড়ানোর অর্থই হচ্ছে ইউক্রেন এখন পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকির মাঝে রয়েছে।

তিনি সীমান্তে রুশ সেনা বাড়ানোর কথা বললেও সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি।

পোরোশেঙ্কো বলেন, ২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার পর সেখানে রুশ সেনা সংখ্যা তিনগুণ করা হয়েছে।

রাশিয়ার হাতে আটক ইউক্রেনের নাবিকদের বিষয়ে তিনি বলেন, তাদের মুক্তির জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, নাবিকদের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের অনুরোধ জানানো হয়েছে। কিন্তু মস্কোর পক্ষ থেকে এখনও কোনও জবাব পাওয়া যায়নি।

এছাড়া, আটক নাবিকদের মুক্তির বিষয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকেও জানানো হয়েছে যাতে তিনি বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেন। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক