ইসলামি সম্মেলনে শূকরের সসেজ পরিবেশনে জার্মানির দুঃখ প্রকাশ

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৮, ১৫:১৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২০:৩৯

চলতি সপ্তাহে বার্লিনে আয়োজিত একটি ইসলাম বিষয়ক সম্মেলনে শূকরের মাংসের সসেজ পরিবেশন করায় দুঃখ প্রকাশ করেছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, জার্মান ইসলাম সম্মেলন নামের ওই আয়োজনে ধর্মীয় বৈচিত্র্যের উপস্থিতির কথা বিবেচনা করেই খাবার নির্বাচন করা হয়েছিল। কিন্তু কেউ যদি ধর্ম অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন তাহলে তার কাছে দুঃখ প্রকাশ করেছে তারা। জার্মানির ইসলাম সম্মেলনে পরিবেশন করা হয় এ ধরণের ব্লাড সসেজ
বার্লিনের ওই আয়োজন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিওফের। গত মার্চে তিনি বলেছিলেন, জার্মানির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ইসলাম। তবু তার আয়োজিত ওই সম্মেলনে বেশিরভাগ অংশগ্রহণকারীই ছিলেন মুসলিম ধর্মাবলম্বী। ইসলাম ধর্মীয় বিধান অনুযায়ী শূকরের মাংস খাওয়া মুসলিমদের জন্য নিষিদ্ধ।

ওই সম্মেলনে পরিবেশন করা হয়েছিল ‘ব্লাড সসেজ’ নামে পরিচিত একটি খাবার। এটি তৈরিতে শূকরের রক্ত, মাংস ব্যবহার হয়।

এ ঘটনার পর জার্মানির সাংবাদিক টেনচে ওযডামার তার টুইটারে লিখেছেন, সিওফেরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি বার্তা দিতে চায়? যারা শূকর খায় না, সেই মুসলমানদের জন্য খানিকটা শ্রদ্ধাবোধ থাকা উচিত।’

সমালোচনার মুখে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানের খাদ্য তালিকায় ১৩ রকমের খাবার ছিল। যার মধ্যে হালাল, নিরামিষ, মাংস এবং মাছ ছিল। সব খাবার বুফেট পদ্ধতিতে খাওয়ার ব্যবস্থা ছিল এবং কোনটা কি খাবার, তা পরিষ্কারভাবে লেখা ছিল।

জার্মানির কয়েকটি সংবাদপত্র জানিয়েছে, ২০০৬ সালে জার্মানির প্রথম ইসলামিক কনফারেন্সে হ্যাম আকারে শূকরের মাংস দেওয়া হয়েছিল।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের