২০২২ সালের জি২০ সম্মেলন হবে ভারতে: মোদি

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৮, ১০:২০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:২৮

২০২২ সালের জি২০ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। টুইটে মোদি বলেন, ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছরে পা দেবে ভারত। এই বিশেষ বছরে জি২০ অন্তর্ভুক্ত দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর জন্য উদগ্রীব হয়েছে ভারত। বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আপনারা আসুন এবং জানুন এ দেশের উত্কৃষ্ট ইতিহাস এবং বৈচিত্রতা।

ছবি: ইন্টারনেট আর্জেন্টিনায় অনুষ্ঠিত এবারের জি২০ সম্মেলনেও সক্রিয় অংশগ্রহণ ছিল ভারতের। এতে ঋণখেলাপীদের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলেন নরেন্দ্র মোদি। ঋণখেলাপীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে জি২০ সম্মেলনে ৯ দফা কর্মসূচিও হাজির করেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রতিপক্ষ হিসেবে পরিচিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। এ নিয়ে চার বার জিনপিং-মোদী মুখোমুখি হলেন। দুই নেতার মধ্যে উভয় দেশের সম্পর্ক আরও মজবুত করতে বাণিজ্য, নিরাপত্তাসহ একাধিক বিষয়ে আলোচনা হয়।

প্রশান্ত মহাসাগের চীনা আগ্রাসন রুখতে ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হয় যুক্তরাষ্ট্র, জাপান ও ভারত। এই তিন রাষ্ট্রের নয়া সম্পর্কে নতুন মাত্রা পাওয়াকে বিজয় (জাপান, আমেরিকা, ভারত) হিসেবে আখ্যায়িত করেন নরেন্দ্র মোদি।

জি২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার দেশের সঙ্গে ভারতের সম্পর্কের কথা অকপটে স্বীকার করেন। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী দেশ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের চমৎকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম