খাবার ও পানির অভাবে সাগরে ১২ দিন, অবশেষে মৃত্যু ১৫ অভিবাসীর

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৪১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২০:৫২

লিবিয়া উপকূলে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে এক নৌকায় মারা গেছেন ১৫ অভিবাসী। জীবিত উদ্ধারকৃতরা জানান, ১২ দিন না খেয়ে ছিলেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খাবার ও পানির অভাবে সাগরে ১২ দিন, অবশেষে মৃত্যু ১৫ অভিবাসীর ২০১১ সালে লিবীয় নেতা মুয়াম্মর গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে অস্থিরতা শুরু হয়। মানবপাচারকারীদের কাছে গুরুত্বপূর্ণ রুট হয়ে ওঠে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল। গত বছর এই পথ পাড়ি দিয়ে ইতালি ও অন্য ইউরোপীয় দেশগুলোতে পৌঁছায় প্রায় এক লাখ ২০ হাজার শরণার্থী। 

মঙ্গলবার সৈকতে ভেসে আসে অভিবাসীরা। সেখানকার স্থানীয় একজন তাদের উদ্ধার করে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের রেড ক্রিসেন্টের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বেঁচে যাওয়া একজন বলেন, আমরা ২৫ জন ছিলাম। ১২ দিন আমাদের কোনও খাবার বা পানি ছিল না। ১৫ জনই মারা গেছেন।

স্থানীয়রা জানান, উদ্ধারকৃত ১০ জনের শারীরিক অবস্থাও খুব খারাপ। কর্তৃপক্ষ এখনও কোনও মন্তব্য করেনি।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম