পাপুয়ায় ১৯ জনের হত্যাকারীদের খুঁজছে ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৮, ১৯:০৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২০:৩৪

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে এক হামলায় কমপক্ষে ১৯ জন নির্মাণ কর্মীর মৃত্যুর পর সন্দেহ করা হচ্ছে সেখানকার স্বাধীনতাকামীদের। বুধবার দেশটির এক সেনা মুখপাত্র জানিয়েছেন তাদের খোঁজ অব্যাহত রাখা হয়েছে। হত্যাকান্ডের শিকার হওয়াদের স্বজনেরা

১৯৬৯ সালে জাতিসংঘের হস্তক্ষেপে পাপুয়াকে নিজেদের অধিভুক্ত করে নেয় ইন্দোনেশিয়া। তখন থেকেই সেখানে স্বাধীনতাপন্থীরা তাদের লড়াই অব্যাহত রেখেছে।

সাম্প্রতিক হামলা প্রসঙ্গে সেনা মুখপাত্র কর্নেল মুহাম্মদ আইদি বলেন, সেতু নির্মাণকারীদের ওপর হামলার ঘটনায় ১৯ থেকে ২৪ জন নিহত হয়ে ধাকতে পারে। ওই ঘটনায় বেঁচে যাওয়া চারজন হতাহতের সর্বশেষ এই সংখ্যা জানিয়েছেন।

আইডিদ বলেন, সেতু নির্মাণ কর্মীরা স্বাধীনতাপন্থীদের স্বাধীনতা দিবস উদযাপনের ছবি তোলায় ক্ষুব্ধ হয়ে ওই হামলা চালায়। পাপুয়ার কোনও কোনও বাসিন্দা ডাচ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার তারিখ ১ ডিসেম্বরকে স্বাধীনতা দিবস হিসেবে মনে করে থাকে। এদিন র‍্যালি ও নিজস্ব পতাকা উত্তোলন করে থাকে তারা। দবে এই উদযাপনকে নিষিদ্ধ করেছে জাকার্তা সরকার।

স্বাধীনতাপন্থীদের সশস্ত্র শাখা ফ্রি পাপুয়া মুভমেন্ট তাদের ফেসবুক পাতায় বুধবার বলেছে, নির্মাণ কর্মীদের সামরিক বাহিনীর সদস্য হিসেবে দেখা হয়েছে আর ইন্দোনেশিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধে তারা নিহত হয়েছে।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলেছেন নির্মাণকর্মীরা রাষ্ট্রায়ত্ব নির্মাণ প্রতিষ্ঠানব পিটি ইসতাকা কারিয়ার কর্মী ছিলেন। তারা ট্রান্স পাপুয়া হাইওয়ের নির্মাণ কাজ করছিলেন।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম