প্রথমবারের মতো মোবাইলে ইন্টারনেট চালু করছে কিউবা

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৮, ২০:২২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২০:৩১

বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন কিউবার অধিবাসীরা। কমিউনিস্ট শাসিত লাতিন আমেরিকার দেশটির রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগাযোগ কোম্পানি ইটিইসিএসএ এই ঘোষণা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পৃথিবীর সর্বশেষ দেশ হিসেবে নাগরিকদের জন্য মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ উন্মুক্ত করতে যাচ্ছে কিউবা। প্রথমবারের মতো মোবাইলে ইন্টারনেট চালু করছে কিউবা
ক্যারিবিয়ান দেশটির প্রায় এক কোটি ১২ লাখ নাগরিকের হাতে রয়েছে মোবাইল ফোন। তবে তাতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তারা। মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশনে সংবাদ বিষয়ক এক অনুষ্ঠানে ইটিইসিএসএ’র কর্মকর্তা ৩০ দিনের জন্য ৬০০ মেগাবাইট সাত ডলার থেকে শুরু করে একই সময়ের জন্য ৪ মেগাবাইটের জন্য ৩০ ডলার মূল্যের বিভিন্ন প্যাকেজের ঘোষণা দেন। তবে প্যাকেজ ছাড়া ১০০ মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে ব্যবহারকারীকে ১০ ডলার খরচ করতে হবে।

তবে মোবাইল ইন্টারনেটের এই মূল্য কিউবার বেশিরভাগ নাগরিকদের কাছেই বেশি। কিউবার প্রতি নাগরিকের জন্য রাষ্ট্রের বরাদ্দ প্রায় ৩০ ডলা। অনেক নাগরিকই বিদেশে বসবাসরত আত্মীয়দের পাঠানো টাকা দিয়েই নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে অন্য কিছু কিনে থাকে।

হাভানার বাসিন্দা ৫৮ বছর বয়সী জোয়াকুইন মন্টিয়েল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এটা কিউবানদের কাছে সুযোগ হয়েও আসতে পারে তবে আমার মতো অনেকের কাছেই এখনও তা দূরের জিনিস। একটি রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে মাসে ২০ ডলারেরও কম বেতন পান মন্টিয়েল। তিনি বলেন তার পক্ষে ৩জি প্রযুক্তির মোবাইল ফোন কেনা সম্ভব না।

২০১৩ সাল পর্যন্ত শুধুমাত্র কিউবার পর্যটকদের হোটেলেই দেওয়া হতো ইন্টারনেট সেবা। এরপরে দেশটির বিভিন্ন স্থানে সাইবার ক্যাফে ও ওয়াইফাই স্থাপন করে সরকার। সীমিত পরিসরে বাড়িতেও ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু হয়। তবে এসব সংযোগের মূল্য অনেকের কাছেই অনেক বেশি ছিল।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম