পশ্চিমবঙ্গে বিজেপি’র সঙ্গে সংঘর্ষ, গুরুতর আহত ২০ পুলিশ সদস্য

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১০:১০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১০:৫০

ভারতের পশ্চিমবঙ্গে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জলপাইগুড়ির জঙ্গলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পশ্চিমবঙ্গে বিজেপি’র সঙ্গে সংঘর্ষ, গুরুতর আহত ২০ পুলিশ সদস্য জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি সাংবাদিকদের জানান, জলপাইগুড়ির ধুপগুড়ি থানার অন্তর্গত ধুপজোরা অঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারের চোখে পাথরের আঘাত লাগায় গুরুতর জখম হন তিনি।

ওই সময় পাশের কোচবিহার জেলায় দলের এক বড় নেতার সভায় যোগ দিতে যাচ্ছিল বিজেপি সমর্থকরা। ধুপজোরার কাছে বিজেপি সমর্থক বোঝাই বাসটি আটকে দেয় পুলিশ। তারপরই সমর্থকরা বাস থেকে নেমে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। সেই পাথরের আঘাতেই গুরুতর জখম হন অতিরিক্ত পুলিশ সুপার থেন্ডুপ শেরপা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই এলাকায় র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ)-এর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশ ও তৃণমূল মিলে আটকাতে গিয়েছিল বিজেপি সমর্থকদের। তাদের 'উচিত' জবাব দিতেই পাথর নিক্ষেপ করা হয়েছে। সূত্র: এনডিটিভি, কলকাতা ২৪।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম