ইরাকে আইএসের কাছ থেকে পুনরুদ্ধার করা এলাকা উন্মুক্ত

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৮, ১৮:২৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৮

ইরাকে আইএসের দখল থেকে পুনরুদ্ধার করা এলাকার কিছু অংশ উন্মুক্ত করে দিয়েছে দেশটির সরকার। জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে জয়লাভের বর্ষপূর্তিতে এই পদক্ষেপ নিলো ইরাক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইরাকে আইএসের কাছ থেকে পুনরুদ্ধার করা এলাকা উন্মুক্ত

গত ডিসেম্বরে ইরাকে আইএসকে পরাজিত ঘোষণা করে বাগদাদ। আইএস’র উপস্থিতি থাকলেও সেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় সেখানে হামলা চালানোরও ঘোষণা দেওয়া হয়। পরে সময়ে সময়ে দেশের বিভিন্ন স্থানে আইএস সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর আস্তানায় হামলা চালানোর কথা ঘোষণা করে ইরাকের কর্মকর্তারা।

আইএসের কাছ থেক পুনরুদ্ধার হওয়া কিছু এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিচ্ছে সরকার। ধারণা করা হচ্ছে এতে করে সাধারণ মানুষের মাছে নিরাপত্তা নিয়ে আস্থা বাড়বে।

২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর টাইগ্রিসের পশ্চিমতীরে অনেকগুলো কূটনৈতিক দূতাবাস গড়ে উঠেছে। তখন থেকেই এই জায়গাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা।  সেই অঞ্চলের কিছু অংশ খুলে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে দিনে পাঁচ ঘণ্টা উন্মুক্ত থাকবে এলাকাটি।

সোমবার বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ইরাকি পতাকা ও বেলুন নিয়ে রাজপথে নেমে পড়েন সাধারণ জনগণ।

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম