মোদিকে দেয়াল লিখন পড়ার পরামর্শ রাহুলের

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৯

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি’র ভরাডুবির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেয়াল লিখন পড়ার পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোদিকে এমন পরামর্শ দেন তিনি। মোদিকে দেয়াল লিখন পড়ার পরামর্শ রাহুলের

দিল্লির আকবর রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্নের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তা অসম্ভব। মোদির থেকে শিখলাম কোন কাজ করা উচিত নয়।’

রাহুল গান্ধী বলেন, ‘কৃষকদের দুরবস্থা, বেকারত্ব এবং দুর্নীতি–এই তিনটি বিষয়ের ওপর ভর দিয়েই ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু তিনি দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। গত পাঁচ বছরে দেশের সমস্যা দূর করতে পারেননি মোদিজি।’

মধ্যপ্রদেশে ক্ষমতায় এলে কৃষি ঋণ মওকুফ করারও প্রতিশ্রুতি দেন রাহুল।

ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে কংগ্রেসের উত্থানে জাতীয় রাজনীতিতেও বদলে ইঙ্গিত দেখছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘যে আওয়াজ এখন উঠেছে, সেটা আমাদের শুনতে হবে। এখন পরিবর্তনের সময়। সেটাকেই এগিয়ে নিয়ে যাবো আমরা। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে অনেক কাজ করার আছে। আমরা তিন রাজ্যেই উন্নয়নের চেষ্টা করব।’

এদিন বেকারত্ব, কর্মসংস্থান করার প্রশ্নে মোদি সরকারকে কটাক্ষ করেন রাহুল। বলেন, ‘মানুষের চাহিদা পূরণে ব্যর্থ বিজেপি। প্রধানমন্ত্রী চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রাখতে পারেননি। আপনারা যা করছেন, তাতে দেশের মানুষ খুশি নয়। ভোটের এই ফলাফলে আশা করি সেই বার্তাই পেয়েছেন প্রধানমন্ত্রী এবং তার দল বিজেপি। মোদিজি কখনই মানুষের চাহিদা বুঝতে পারেননি। বেকারত্ব এবং কৃষকদের সমস্যা শুধু মধ্যপ্রদেশের ব্যাপার নয়, গোটা দেশের কাছে সমস্যা। মোদির আমলে দেশ ভালো নেই।’

কংগ্রেস সভাপতি বলেন, ‘বিরোধীরা একজোট হয়ে লড়াই করবে।’ তবে কৌশলে প্রধানমন্ত্রীত্বের প্রশ্ন এড়িয়ে যান তিনি। বলেন, ‘যেসব রাজ্যে আমরা সরকার গড়ব সেখানে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন না। আমরা এখন বলে তা ঠিক করব। কোনও সমস্যা হবে না।’

বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই বিরোধীদের লক্ষ্য বলে জানান রাহুল।

পাঁচ রাজ্যে ভোট চলাকালীন ইভিএমে কারচুপির অভিযোগ করে কংগ্রেস। নির্বাচনেও জেতার পরও ইভিএম মেশিনে ভোটের বিপক্ষে সরব হন রাহুল গান্ধী। আমেরিকার উদাহরণ টেনে কংগ্রেস সভাপতি বলেন, ‘ইভিএম–এর মধ্যে এমন একটি চিপ আছে যার মাধ্যমে গোটা নির্বাচনি প্রক্রিয়াকেই প্রভাবিত করা যায়। তাই আমেরিকার মতো দেশও ইভিএম মেশিনে ভোটগ্রহণ বন্ধ করে ব্যালট বাক্সে ভোটগ্রহণের ব্যবস্থা করেছে।’

পাঁচ রাজ্যের ভোটে ফালাফল ছিল লোকসভার আগে কংগ্রেস শিবিরের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। ভালো ফল না হলে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতো। চারদিকে বিজেপি’র জাল বিস্তার হত। কিন্তু সাফল্য বদলে দিয়েছে অনেক কিছু। হাত শক্ত হওয়ায় বেড়েছে কংগ্রেস নেতা-কর্মীদের মনোবল। আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে তারা ঝাঁপিয়ে পড়বে ২০১৯-এর ফাইনালে।

বিধানসভা নির্বাচনের ফলে যখন কপালে চিন্তার ভাঁজ অমিত শাহ-নরেন্দ্র মোদি জুটির তখন রাহুল গান্ধীর নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে কংগ্রেস শিবির। সূত্র: কলকাতা ২৪।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম