তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯, আহত ৪৭

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:০৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:২০

তুরস্কের রাজধানী আঙ্কারায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে, এছাড়া  আহত হয়েছেন কমপক্ষে আরও ৪৩ জন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯, আহত ৪৭

কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দ্রুতগতির ট্রেনটি অন্য একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

আঙ্কারার গভর্নর ভাসিপ সাহিন জানান, রেললাইন পরিদর্শনে আসা একটি রেল ইঞ্জিনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনটির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির যোগাযোগ ও অবকাঠামো মন্ত্রী কাতিট তুরান বলেন, নিহতদের মধ্যে তিনজন মেকানিক রয়েছে। এই সংঘর্ষের পর পথচারীদের জন্য নির্মিত একটি ওভারব্রিজও ধসে পড়ে।   

রাজধানী আঙ্কারা থেকে কোনিয়া অভিমুখে যাত্রা করেছিল ট্রেনটি। দুর্ঘটনার পর উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে প্রসিকিউটররা

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম