পদত্যাগ করবেন রাজাপাকসে

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৭

বিতর্কিত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন শ্রীলঙ্কার বর্ষীয়ান রাজনৈতিক নেতা মাহিন্দা রাজাপাকসে। শনিবার তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন রাজাপাকসের ছেলে ও সংসদ সদস্য নমল রাজাপাকসে। শুক্রবার এক টুইট বার্তায় নমল জানিয়েছেন দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরে যাবেন তার বাবা। রাজাপাকসের সমর্থক আইনপ্রণেতা লক্ষণ থাপা আবেবর্ধনা বলেছেন, প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে। এর ফলে প্রেসিডেন্ট সিরিসেনা নতুন সরকার নিয়োগ দিতে পারবেন বলেও জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। মাহিন্দা রাজাপাকসে
গত ২৬ অক্টোবর প্রেসিডেন্ট সিরিসেনা রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলে শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট শুরু হয়। এরইমধ্যে  পার্লামেন্টে দুইবার বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হলেও ‘যথাযথ প্রক্রিয়া’ না মানার আপত্তিতে সেই ফলাফল মানতে অস্বীকার করেছেন সিরিসেনা।  এমন অচলাবস্থায় পরবর্তী বছরের বাজেট পাসও আটকে আছে।

বাবার পদত্যাগের খবর জানিয়ে শুক্রবার টুইটারে নমল লিখেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি রাজাপাকসে আগামীকাল জাতির উদ্দেশে ভাষণের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন’।  আর রাজপাকসের সমর্থক আইনপ্রণেতা লক্ষণ থাপা আবেবর্ধনা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা যায় না। কিন্তু দেশকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে যা জানুয়ারিতে হওয়ার কথা ছিল। একটি দেশ বাজেট ছাড়া চলতে পারে না’।

গত ৯ নভেম্বর শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিয়ে ৫ জানুয়ারি আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট সিরিসেনা। তবে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ওই ঘোষণাকে অসাংবিধানিক বলে রায় দেয়। আদালতের এই রায়ের ফলে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন ২০২০ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এছাড়া এই রায়ের কারণে দেশটি কার্যত সরকারহনি হয়ে পড়ে। পার্লামেন্টের অনুপস্থিতিতে ২০১৯ সালের বাজেট অনুমোদন না হওয়ায় বাজেটহীনতার দিকেই এগুচ্ছে শ্রীলঙ্কা। আগামী বছরের জানুয়ারির শুরুতে ১০০ কোটি ডলারের একটি বৈদেশিক ঋণ পরিশোধের কথা রয়েছে শ্রীলঙ্কার। তবে বৈধ অর্থমন্ত্রী ছাড়া ওই ঋণের বিষয়ে কি করা হবে তা এখনও অস্পষ্ট। চলতি মাসে পৃথক আরেক আদালত রাজাপাকসের ক্ষমতা প্রয়োগের নিষেধাজ্ঞা দেয়।

তবে এখন রাজাপাকসের পদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাত সপ্তাহ ধরে চলা শ্রীলঙ্কার ক্ষমতা দখলের লড়াই শেষ হবে আশা প্রকাশ করেছে আল জাজিরা। রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, অচলাবস্থা কাটাতে চলতি সপ্তাহেই সিরিসেনা হয়তো বিক্রমাসিংহেকেই নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের