সিরিয়ার আফরিনে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:৫২

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন শহেরে এক গাড়ি বোমা হামলায় আট জন নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। শহরটির নিয়ন্ত্রণ করছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা  সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় চার বিদ্রোহী ও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার আফরিনে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮
চলতি সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান কয়েক দিনের মধ্যেই সিরিয়ায় কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি’র অবস্থানের ওপর হামলার ঘোষণা দিয়েছেন। ওই ঘোষণার মধ্যে রবিবারে আফরিনে তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে হামলার ঘটনা ঘটলো।

চলতি বছরের শুরুতে তুরস্কের সেনাবাহিনীর সহায়তায় ওয়াইপিজির কাছ থেকে আফরিনের নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার বিদ্রোহীরা। ওয়াইপিজিকে সন্ত্রাসী গোষ্ঠী বিবেচনা করে তুরস্ক। তবে ওই অঞ্চলে আইএস বিরোধী যুদ্ধে গোষ্ঠীটিকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর সহায়তায় বর্তমানে আফরিনের পূর্বঞ্চলীয় তুরস্কের সীমান্তবর্তী সিরীয় এলাকার নিয়ন্ত্রণ করছে ওয়াইপিজি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর প্রধান রামি আবদেল রহমান বলেছেন, একটি বাজারের কাছে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের একটি অবস্থান লক্ষ্য করে রবিবার গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়। এতে বহু মানুষ আহত হয়।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম