এফবিআইয়ের কাছে মিথ্যা বলায় শাস্তির মুখে মাইকেল ফ্লিন

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৮, ২০:৫১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:০২

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে মিথ্যা তথ্য দেওয়ায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা পরামর্শক মাইকেল ফ্লিন। মঙ্গলবার একজন বিচারকের রায়ে নিশ্চিত হবে তাকে কারাগারে যেতে হচ্ছে কি না।

এফবিআইয়ের কাছে মিথ্যা বলায় শাস্তির মুখে মাইকেল ফ্লিন ২০১৭ সালের ডিসেম্বরে ফ্লিন স্বীকার করেন যে তিনি এফবিআইয়ের কাছে রুশ সংযোগ নিয়ে মিথ্যা বলেছিলেন। সেই বছর জানুয়ারিতেই তিনি রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলাকের সঙ্গে কথা বলেছিলেন।

ওয়াশিংটনে রায় শোনানোর কিছুক্ষণ আগেই সাবেক সহযোগীর প্রতি সমর্থন প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক টুইটবার্তায় তিনি বলেন, আজকের আদালতে জেনারেল মাইকেল ফ্লিনের জন্য শুভকামনা। তিনি কি বলবেন সেটার ব্যাপারে আগ্রহী আমি। রুশ সংযোগসহ তার ওপর অনেক চাপ রয়েছে।

রুশ সংযোগ নিয়ে তদন্ত করা বিশেষ কাউন্সিল রবার্ট মুলার অবশ্য ফ্লিনকে কারাদণ্ড না দেওয়ার জন্য সুপারিশ করেছেন। এফবিআইয়ের কাছে মিথ্যা বলা অভিযোগে একজন ব্যক্তির সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। তবে ফ্লিনের ব্যাপারে ছয়মাসের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। কারাদণ্ড না দেওয়ার ব্যাপারেও সুপারিশ করা হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম