কলকাতায় চলন্ত বাসে আগুন

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৮

ভারতের কলকাতায় একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর রোডে বিমানবন্দরের তিন এবং আড়াই নম্বর গেটের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

কলকাতায় চলন্ত বাসে আগুন প্রতিবেদনে বলা হয়, আগুনের ফলে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে গাড়ি থামিয়ে দেওয়া হলে দ্রুত বাস থেকে বেরিয়ে যান তারা। কিন্তু প্রচুর ভিড় থাকায় যাত্রীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ফলে অনেকে জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন।

দমকল বাহিনীর সদস্যরা আসার আগেই স্থানীয় একটি হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর সদস্যরা।

কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম