সুদানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৮

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১০:০১
image

দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিভিন্ন অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে সুদানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এরইমধ্যে সহিংস রূপ ধারণ করেছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে নিহতের এ সংখ্যা জানা গেছে।

বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়
রুটির মূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে সুদানের বিভিন্ন শহরে গত বুধবার (১৯ ডিসেম্বর) থেকে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। বুধবার নীল রিভার প্রদেশের আতবারা শহরে ক্ষমতাসীন দলের সদর দফতরসহ কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জের ধরে সেদিনই প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। পূর্বাঞ্চলীয় শহর কাদারিফেও জারি করা হয় জরুরি অবস্থা। তবে তা উপেক্ষা করেই বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) আবারও রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। কাদারিফে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হলে ছয়জন নিহত হয়।  স্থানীয় এক স্বতন্ত্র পার্লামেন্ট সদস্যকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাদারিফে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

বৃহস্পতিবার আতবারা শহরেও সহিংসতায় দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। আতবারা শহরে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।  নীল রিভার রাজ্যের গভর্নর হাতেম আল ওয়াসসিলাহ বলেন, ‘শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়েছিল। এরপর তা সহিংস ও ধ্বংসাত্মক রূপ ধারণ করে। আমরা জরুরি অবস্থা ও কারফিউ জারি করেছি এবং শহরের স্কুলগুলো বন্ধ রেখেছি।’

প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী খার্তুমে প্রায় ৫০০ বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। এরপর তাদেরকে ধাওয়া দিয়ে বেশ ক’জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

চলতি বছর রুটির ওপর ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেয় সুদান সরকার। এই  ঘোষণার পর রুটির মূল্য দ্বিগুণ হয়ে গেলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বাধ্য হয়ে গত নভেম্বরে আটার ওপর ৪০ শতাংশ ভর্তুকি বাড়ায় সরকার। সম্প্রতি সরকারের ভর্তুকি পাওয়া রুটি ও জ্বালানি তেলের ব্যাপক সংকট দেখা দিলে রাজধানীসহ বিভিন্ন শহরের বেকারি ও পেট্রোল পাম্পে লাইন দিতে বাধ্য হয় মানুষ। ১ পাউন্ডের রুটির দাম বেড়ে তিন পাউন্ডে পৌঁছানোর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। নীল রিভার প্রদেশের গভর্নর হাতেম আল ওয়াসিল্লাহ বলেন,প্রদেশে ভর্তুকির আটার সংকটের কারণেই রুটির দাম বেড়েছে। 

/এফইউ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম