আবারও গ্রেফতার হলেন নিশানের সাবেক চেয়ারম্যান কার্লোস

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৮, ১৪:০০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৪:০৬
image

জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের বরখাস্তকৃত চেয়ারম্যান কার্লোস গোসকে নতুন অভিযোগে আবারও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) আস্থা ভঙ্গের অভিযোগ এনে তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্য দিয়ে তার জামিনে মুক্তি পাওয়ার আশা ফুরিয়ে গেলো। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) প্রথম মামলায় তাকে জামিনের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

কার্লোস গোস
তহবিলের অপব্যবহার ও  আট কোটি ডলার আয়ের তথ্য গোপন করার অভিযোগে গত নভেম্বরে টোকিওতে গ্রেফতার হন কার্লোস। তখন থেকে কারাগারেই আছেন তিনি। গ্রেফতার হওয়ার পর নিশান কোম্পানি থেকেও বরখাস্ত করা হয় কার্লোসকে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) তাকে আটক রাখার সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন প্রসিকিউটররা। তবে আদালত তা খারিজ করে দেয়। এর মধ্য দিয়ে তার জামিন আবেদন করার সুযোগ তৈরি হয়। তবে তার আগেই শুক্রবার কার্লোসকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

জাপানি সংবাদমাধ্যম এনএইচকে-কে উদ্ধৃত করে বিবিসি জানায়, প্রসিকিউটররা এবার কার্লোস গোসের বিরুদ্ধে ব্যক্তিগত বিনিয়োগজনিত ১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতি নিশান কোম্পানির ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন। ২০০৮ সালে অর্থনৈতিক সংকট চলার সময় কার্লোস এ কাজ করেন বলে অভিযোগ করেছেন তারা। তবে নতুন অভিযোগের ব্যাপারে এখনও কার্লোসের প্রতিক্রিয়া জানা যায়নি। এর আগের মামলায় সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

দেউলিয়াত্বের দোরগোড়া থেকে নিশানকে তুলে এনেছিলেন কার্লোস গোস। কিন্তু সেই প্রতিষ্ঠানেরই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রতিষ্ঠানের নিয়ম ভঙ ছাড়াও রাষ্ট্রীয় নিয়মও ভঙ্গ করার ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জাপানের নিয়ম অনুযায়ী,প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের মধ্যে যাদের আয় ১০ কোটি ইয়েনের ওপরে তাদেরকে পুরো আয় প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কার্লোস গোস এ নিয়ম না মেনে সম্পদের তথ্য গোপন করেছেন।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক