চেক প্রজাতন্ত্রে খনিতে বিস্ফোরণ, নিহত ১৩

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৮, ০০:২৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০০:৩১

চেক প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি খনিতে বিস্ফোরণে অন্তত ১৩ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১০জন। ওই খনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে উদ্ধৃত করে শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

চেক প্রজাতন্ত্রে খনিতে বিস্ফোরণ, নিহত ১৩

প্রতিবেদনে বলা হয়, কারভিনা শহরের কাছে সিএসএম খনিটিতে মিথেন গ্যাস বিস্ফোরণ ঘটে। নিহতদের ১১ জনই পলিশ নাগরিক, বাকি দুইজন চেক।

খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ওকেডির মুখপাত্র আইভো সেলেচোভস্কি এক বিবৃতিতে জানায়, গতকালের দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১১ জন পোলিশ ও দুইজন চেক। এছাড়া ১০ জন আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালত বোলেসভ কোয়ালসিক বলেন, উদ্ধার অভিযান চলছিলো। কিন্তু খনির অবস্থা খুব করুণ থাকায় এটি বন্ধ ঘোষণা করা হয়।  এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন একটি স্থানে পৌঁছাই যেখান থেকে আর সামনে আগানো সম্ভব না। কারণ আগুন জ্বলছিলো আর আমরা কিছুই দেখতে পারছিলাম না।’

চেক প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিস ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি শুক্রবার খনিটি পরিদর্শন করেন। এক টুইটবার্তায় মোরাউইকি বলেন, আমি হতাহত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দুর্ঘটনাটি পোল্যান্ড ও চেকের জন্য খুবই দুঃখজনক একটি অধ্যায়।

১৯৯০ সালের পর এটিই দেশটির সবচেয়ে বড় খনি দুর্ঘটনা। সেবছর কারভিনার কাছেই এক খনিতে আগুনে পুড়ে ৩০ খনি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক