রাশিয়ায় লবণের খনিতে বিস্ফোরণে আটকা পড়লো ৯ শ্রমিক

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৮, ০২:০৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৫

রাশিয়ার সোলিকামাস্ক শহরে একটি লবণের খনিতে বিস্ফোরণে  ৯ জন শ্রমিক আটকা পড়েছেন। শনিবার সকালে দেশটির পাম অঞ্চলে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, রুশ প্রতিষ্ঠান উরালকালি এই খনিটির তত্ত্বাবধানে ছিল। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এখনও উদ্ধার অভিযান চলছে।

রাশিয়ায় লবণের খনিতে বিস্ফোরণে আটকা পড়লো ৯ শ্রমিক

এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। যখন আগুন ধরে তখন সেখানে ১৭ জন শ্রমিক কাজ করছিলেন। মস্কো থেকে ৭৪০ মাইল পূর্বে এই খনিটি পটাশিয়াম লবণে ভরপুর।

খনন প্রতিষ্ঠানটি জানায়, কর্মীরা সবাই সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। সাবকন্ট্রাক্টর প্রধান অ্যান্দ্রেই মাকসিমোভ বলেন, আটকা পড়া শ্রমিকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। উদ্ধারকারীরা ধোঁয়ার কারণে সেখানে পৌঁছাতে পারছে না।

২০১৪ সালেও একই প্রতিষ্ঠান উরালকালির একটি খনিতে বিস্ফোরণ ঘটেছিলো। সেবার ৩০ থেকে ৪০ মিটার পর্যন্ত ছিদ্র হয়ে যায়। তবে কেউ আহত হননি।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম